রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mohun Bagan coach is cautious ahead of shield victory

খেলা | এটাই সবচেয়ে কঠিন সময়, কেরল জয় করেও কেন সতর্ক মোলিনা?

KM | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ৫২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: কেরল জয়ের পরে যে লিগ শিল্ডের একেবারে দেরগোড়ায় পৌঁছে গিয়েছে তাঁর দল, এই নিয়ে কোনও দ্বিধা আর নেই মোহনবাগান কোচ হোসে মোলিনার মনে। তবে এটাই সবচেয়ে কঠিন সময় বলে মনে করেন তিনি এবং এই সময়েই নিজেদের কাজে সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে বলে মনে করেন তিনি।

শনিবার কোচিতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকে বেশ চাপে পড়ে গেলেও ২৮ ও ৪০ মিনিটের মাথায় জেমি ম্যাকলারেনের দু’টি অনবদ্য গোলে এগিয়ে যায় গতবারের শিল্ডজয়ীরা। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় দলকে তৃতীয় গোল এনে দেন সুযোগসন্ধানী আলবার্তো রডরিগেজ। ৩-০-য় এই জয়ের ফলে তারা টানা দ্বিতীয় বার শিল্ড জয় থেকে আর মাত্র তিন পয়েন্ট দূরে।

এই অসাধারণ জয়ের পর বাগান কোচ মোলিনা সাংবাদিকদের বলেন, ''আমরা ঠিক রাস্তাতেই এগোচ্ছি। আজকের তিন পয়েন্ট নিয়ে আমি খুশি। খুবই গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্ট। আমরা শিল্ড জয়ের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছি। তবে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আরও এগিয়ে যেতে হবে, কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমরা আজ রাতে জয় উদযাপন করব। তবে কাল থেকে আমাদের মনযোগ থাকবে কলকাতায় ওডিশা এফসির বিরুদ্ধে ম্যাচে। আমরা ওই ম্যাচে জেতার চেষ্টা করব। কারণ, এই ম্যাচে জয়ই আমাদের শিল্ড এনে দেবে। তবে আগের চেয়েও বেশি করে আমাদের মনযোগ বজায় রাখতে হবে এবং পরের ম্যাচ জেতার মরিয়া চেষ্টা করতে হবে।''

জিতলেও ম্যাচের শুরুর দিকে চাপে থাকা নিয়ে দলের পারফরম্যান্সের সমালোচনা করে মোলিনা বলেন, ''প্রথমার্ধের শুরুর দিকে কেরল ব্লাস্টার্স আমাদের উপর বেশ চাপ তৈরি করেছিল। কারণ, ওরা বলের দখল রেখেছিল, ভালভাবে বল মুভ করাচ্ছিল এবং আমাদের প্রায়ই বেশ নীচে নেমে এসে ডিফেন্স করতে হচ্ছিল। এর ফলে ওরা কয়েকটা গোলের সুযোগ পায়। বিশেষ করে একটা হেডার থেকে তাদের ভাল সুযোগ এসেছিল, যেটা বিশাল দুর্দান্তভাবে সেভ করে। তবে আমরা শুরুতে বল-সহ ভাল খেলতে পারিনি। আমরা খুব সহজেই বল খুইয়ে ফেলছিলাম।''

পরে অবশ্য ক্রমশ খেলায় ফিরতে শুরু করে মোহনবাগান এবং প্রথম গোলের পরই পুরোপুরি ভাবে ম্যাচে ফিরে আসে তারা। এই ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে মোলিনা বলেন, ''যখন আমরা বল ধরে রাখতে শুরু করলাম, তখন সুযোগ পেতে শুরু করলাম। জেমি ম্যাকলরেন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আজ। প্রথম গোলটা লিস্টনের অসাধারণ এক মুভ থেকে আসে এবং দ্বিতীয়টা জেসন কামিংসের দুর্দান্ত এক পাস থেকে আসে। হয়তো এই গোল দুটো আমাদের আরও আত্মবিশ্বাস জোগায়। এর পর কেরল কিছুটা হাল ছেড়ে দেয়, কারণ, ওদের পক্ষে ম্যাচটা ক্রমশ কঠিন হয়ে পড়ে।''

দ্বিতীয়ার্ধে ফের আক্রমণ শুরু করে। কিন্তু ফের তাদের কাছ থেকে নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসে মোলিনার দল। দ্বিতীয়ার্ধে আরও গোল হতে পারত বলে মনে করেন মোলিনা। তিনি বলেন, ''যদিও দ্বিতীয়ার্ধে কেরল বলের দখল ধরে রেখেছিল এবং বল ভাল মুভ করাচ্ছিল, আমরা পুরো দল একসঙ্গে আরও ভালভাবে ডিফেন্স করেছি। একটা গোলও করি আমরা। আরও দু-একটা গোল করতে পারতাম, আমাদের সেই সুযোগ ছিল।''

এ দিন আক্রমণের চেয়ে দলের ডিফেন্সকে বেশি নম্বর দেন মোলিনা। বলেন, ''আমি মনে করি, আক্রমণাত্মক ফুটবলের দিক থেকে খুব ভাল ম্যাচ ছিল না আজ। তবে রক্ষণে আমরা দুর্দান্ত খেলেছি এবং গোলের সামনে আমাদের সুযোগগুলোর যথাযথ ব্যবহার করেছি। প্রথম সুযোগ পেলাম, গোল করলাম, দ্বিতীয় সুযোগ পেলাম, সেটিও কাজে লাগালাম। আশা করি, পরের ম্যাচেও এভাবেই আমরা তিন পয়েন্ট ও শিল্ডজয় নিশ্চিত করব।''

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া