রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ডার্বিকে সমান গুরুত্ব, সমর্থকদের মুখে হাসি ফোটাতে জিততে চান মেহরাজ

Sampurna Chakraborty | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ০৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: শেষ তিন ম্যাচে হারের হ্যাটট্রিক। হেড কোচ পাড়ি দিয়েছেন রাশিয়ায়। কয়েকদিন আগে ঘরের মাঠে মোহনবাগানের কাছে দুরমুশ হয়েছে। ১৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের লাস্ট বয় মহমেডান।‌ রবিবারের ডার্বি জৌলুসহীন। শুধুমাত্র নামেই ডার্বি। আদতে ১১ বনাম ১৩ নম্বর দলের লড়াই। রবিবাসরীয় যুবভারতী হয়তো মাছি মারবে। তবে বিষয়টিকে তেমনভাবে দেখছেন না মেহরাজউদ্দিন ওয়াডু। এমন পরিস্থিতিতেও মহমেডানের হেড কোচের কাছে ডার্বির গুরুত্ব অপরিসীম। অস্কারের মতো মেহরাজের কাছেও সম্মানের লড়াই। রবিবার জিতে ফ্যান, পরিবার, ক্লাবের সদস্য সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান সাদা কালো ব্রিগেডের সহকারী কোচ। মেহরাজ বলেন, 'ডার্বি ক্লাবের সঙ্গে যারা জড়িত, সবার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা প্রাণ দিয়ে খেলব। আমরা ডার্বি হিসেবেই নিচ্ছি। টেবিলের কোন পজিশনে আছি সেটা গুরুত্বপূর্ণ নয়। ফ্যান, পরিবারের সদস্য, ক্লাব সদস্য সমর্থকদের জন্য এটা সম্মানের লড়াই। তাই অন্যান্য ডার্বির মতোই আমরা লড়াই করব।'

প্রথম থেকেই গোল করার সমস্যায় ভুগতে হচ্ছে মহমেডানকে। মার্কের অন্তর্ভুক্তিতে বাকি ম্যাচে কিছুটা আশার আলো দেখছেন মেহরাজ। তবে জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গলের মতো দলের বিরুদ্ধে গোল করা কঠিন। আইএসএলের প্রথম পর্বে ন'জনের ইস্টবেঙ্গলকে পেয়েও গোল করতে ব্যর্থ হয় মহমেডান। এবারও যে খুব সহজ হবে না, সেটা জানিয়ে রাখলেন আন্দ্রে চের্নিশভের ডেপুটি। তারওপর রক্ষণে সমস্যা। মোহনবাগানের বিরুদ্ধে শুরুতেই জোড়া গোল হজম করে সাদা কালো ব্রিগেড। তবে সেই ম্যাচের ইতিবাচক দিক ধরে এগোতে চান মহমেডানের সহকারী কোচ। মেহরাজ বলেন, 'আমরা মোহনবাগান ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। ওরা শক্তিশালী দল। একাধিক ভাল প্লেয়ার আছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা দশজনে হয়ে যাওয়ার পর মাত্র একটা গোল খেয়েছি। এটা ইতিবাচক দিক।' সাধারণত ৭০ মিনিটের পর গোল হজম করছে মহমেডান।‌ মেহরাজ জানালেন, ম্যাচের একটা নির্দিষ্ট সময়ের পর মনোসংযোগ হারাচ্ছে প্লেয়াররা। সেই কারণেই শেষদিকে গোল হজম করতে হচ্ছে। নব্বই মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখার বার্তা দিলেন।  ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল না খাওয়া তাঁদের স্ট্র্যাটেজি। সেক্ষেত্রে শেষ মিনিট পর্যন্ত জয়ের সম্ভাবনা থাকবে। কার্ডের জন্য কাসিমভকে পাবে না মহমেডান। যা সাদা কালো শিবিরের কাছে বড় ধাক্কা। তিনিই দলের ইঞ্জিন। তাঁর না থাকা বড় ক্ষতি। চোটের জন্য নেই আদিঙ্কা, জোসেফও। তবে সব প্রতিকূলতা উপেক্ষা করে, জয়ের জন্যই নামবে মহমেডান।‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া