রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৫৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: পেশাদার ফুটবলকে অনেক আগেই বিদায় জানিয়েছেন তাঁরা। তাঁদের অনেকেই এখন কোচিংয়ের সঙ্গে জড়িত। ভবিষ্যতের ফুটবলার তৈরির কাজে নিয়োজিত।
গত বৃহস্পতিবার রামপুরহাটের একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সেই প্রাক্তন ফুটবলাররাই ছড়িয়ে দিলেন একমুঠো সোনালী রোদ্দুর। পুরনো দিনের খেলার ঝলক তুলে ধরলেন তাঁরা।
ডগলাস দ্য সিলভার কথা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। কলকাতা ময়দানে তিন প্রধানের জার্সিতে খেলা ডগলাস সম্পর্কে প্রচলিত রয়েছে, তিনি কোনওদিন ডার্বিতে হারেননি। পেশাদার ফুটবল থেকে এই ব্রাজিলীয় সরে গিয়েছেন অনেক আগেই। তবুও পুরনো মিথ অক্ষতই রইল। রামপুরহাটে প্রাক্তনদের ডার্বিতেও তিনি অপরাজিত। লাল-হলুদ জার্সি এখনও তাঁর রক্তের গতি বাড়িয়ে দেয়। আগের মতোই প্যাশন নিয়ে খেলতে নামেন তিনি। সেই একই দৃশ্য দেখা গেল লক্ষ্মীবার।
সংশ্লিষ্ট স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলারদের নিয়েই তৈরি করা হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহবাগান দল। সেই ম্যাচে ডগলাসের ইস্টবেঙ্গল সৌমিক দের শেষ মুহূর্তে করা গোলে ম্যাচ জেতে।
একসময়ে যাঁদের পায়ে বড় ম্যচের ভাগ্য নির্ধারিত হত, তাঁরাই নেমেছিলেন এই ম্যাচে। ডগলাস, ব্যারেটোর পাশাপাশি, অ্যালভিটো, সুব্রত পাল, শুভাশিস রায়চৌধুরী, লালকমল ভৌমিক, দীপঙ্কর রায়, দীপক মণ্ডল, সৌমিক দে, কিংশুক দেবনাথ, সুলে মুশা, অর্ণব মণ্ডলের মতো তারকারা মাঠে নামেন।
নিজের অনুভূতির কথা ফেসবুকে লেখেন ডগলাস, ''এই অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে অসম্ভব। অবসর নেওয়ার পরেও আমি কিন্তু ডার্বিতে অপরাজিতই।'' আজকাল ডট ইন-কে ডগলাস বলেন, ''অনেক অল্পবয়সী ফুটবলপ্রেমী উপস্থিত হয়েছিলেন। আমি যখন খেলতাম, সেই সময়ে ওঁরা আমার খেলাই দেখেনি। আমাকে বলছিল, বাবা-কাকার মুখে তোমার খেলার কথা শুনেছি। আজ নিজেদের চোখে দেখলাম।''
ডগলাস মানে অনেক স্মৃতি। নস্ট্যালজিয়া। প্রথম বিদেশি যিনি তিন প্রধানেই খেলেছেন। তিনি জীবন বাঁচানোর দূত হিসেবে অবতীর্ণ হয়েছিলেন আশিয়ান কাপে। ডগলাস মানে আরও অনেক কিছু। হারানো সময় ফেলে এলেও ফুটবল মাঠে ডগলাস এবং তাঁর সতীর্থরা এনে দিলেন ডার্বির উত্তাপ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি