রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৫২Krishanu Mazumder
মোহনবাগান-৩ কেরল ব্লাস্টার্স-০
(ম্যাকলারেন-২, রডরিগেজ)
আজকাল ওয়েবডেস্ক: কোচিতে মোহনবাগানের দাদাগিরি। লিগ শিল্ড জয়ের আরও কাছে হোসে মোলিনার দল। পয়েন্ট টেবিলের মগডালে ছিল। এই ম্যাচের পরে আরও উপরে সবুজ-মেরুন।
অ্যাওয়ে ম্যাচ, চোট আঘাত, টানা খেলা এগুলো অন্য দলের পারফরম্যান্সকে প্রভাবিত করে। কিন্তু মোহনবাগান রয়েছে মোহনবাগানেই। এই দল ধরাছোঁয়ার বাইরের পৃথিবীর বাসিন্দা। নইলে কোচিতে গিয়ে এভাবে স্তব্ধ করে দিতে পারে কেরল ব্লাস্টার্সকে!
মোহনবাগান সবই পারে। শুরুতে কেরল আক্রমণের ঝড় তুলে দিল। মোহনবাগানের রক্ষণে আছড়ে পড়ছে হলুদ ঝড়। কিন্তু ওই প্রবল চাপের মধ্যেও সবুজ-মেরুনের রক্ষণ কেঁপে গেল না। আরও বেশি জমাটি দেখাল আলবার্তো রডরিগেজ-শুভাশসদের।
উলটে শ্বাস নিয়ে খেলার গতির বিপরীতেই গোল করে গেল মোহনবাগান। ম্যাকলারেনের মতো তারকা যেকোনও দলের সম্পদ। হাফ চান্স, সিকি চান্স থেকেও তিনি গোল করতে দক্ষ। ২৮ মিনিটে তাঁর প্রথম গোলটি যেমন। লিস্টনের কাছ থেকে বল পেয়ে কেরলের জাল কাঁপিয়ে দিলেন। ওই গোল কেরলকে ব্যাকফুটে ঠেলে দেয়। তাদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে চলে যান ম্যাকলারেন।
অস্ট্রেলিয়ান তারকার দ্বিতীয় গোলটা চমকে দেওয়ার মতো। কিছু বুঝে ওঠার আগেই কেরলের সমর্থকরা দেখলেন বল জালে জড়িয়ে দিয়েছেন ম্যাকলারেন। কামিন্সের কাছ থেকে বলটা পাওয়ার সময়ে কেরলের গোলকিপার এগিয়ে এসেছিলেন। ম্যাকলারেন কেরল গোলকিপার শচীন সুরেশের মাথার উপর দিয়ে জালে বল জড়িয়ে দেন।
এক মুহূর্তের মধ্যে ম্যাচের রং বদলে দিয়ে গেলেন ম্যাকলারেন। এ মোহনবাগানের রক্ষণ শক্তিশালী। প্রতিপক্ষের আক্রমণে দুমড়ে মুচড়ে যায় না। এই সবুজ-মেরুনের আক্রমণভাগে রয়েছে এমন এক ফলা, যিনি যে কোনও মুহূর্তে প্রতিপক্ষকে নামিয়ে আনতে পারেন আসমান থেকে জমিতে। ম্যাকলারেন সেই কাজটাই করলেন।
শুধু ম্যাকলারেনের কথাই বলা হচ্ছে ঠিকই। গোটা মোহনবাগান দল একটা ইঞ্জিনের মতো খেলে চলেছে। ভুল চুক নেই। নিজেদের লক্ষ্যে স্থির। শুরু থেকে শেষ পর্যন্ত একই ভাবে এগিয়ে চলেছে। এই দলকে রোখে কার সাধ্যি!
এই কেরল ব্লাস্টার্স যুবভারতীতে এসে শনিবারের থেকে বেশি লড়াই করেছিল। শেষ মুহূর্তে অ্যালবার্তো রডরিগেজের কামান দাগা শটে ম্যাচ হেরে বসেছিল কেরল। এদিনও রডরিগেজ গোল করলেন। সেটা অবশ্য দ্বিতীয়ার্ধে। খেলার ৬৬ মিনিটে তাঁর গোলে মোহনবাগান কেরলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিল। দীপক টাঙ্গরির মারা শট ফিরে এলে আলবার্তো রডরিগেজ গোল করেন। প্রথমার্ধেই ম্যাচ পকেটে পুরে নিয়েছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বাড়িয়ে নিল সবুজ-মেরুন।
এই ম্যাচ জেতার ফলে লিগ শিল্ড খেতাবের আরও কাছে পৌঁছে গেল মোহনবগান। আগামী রবিবার হয়তো সেই মাহেন্দ্রক্ষণ। যুবভারতীতে সবুজ-মেরুনের সামনে সের্জিও লোবেরার ওড়িশা। সেই ম্যাচ জিতলেই লিগ শিল্ড খেতাব ঢুকে পড়বে বাগানে। সবুজ-মেরুন সমর্থকরা সেই সময়ের অপেক্ষায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি