রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

We are not here to give more shame to east bengal supporters, claims messi

খেলা | মোটিভেশনের অভাব নেই, ফ্যানদের আরও লজ্জিত করতে চান না মেসি

AD | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহ হল কলকাতায় পা রেখেছেন। শহরে আসার ২৪ ঘণ্টার মধ্যে নামতে হয়েছে মাঠে। জেট ল্যাগ কাটানোর সময় পাননি। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রায় ৩০ মিনিট মাঠে ছিলেন। প্রথম ম্যাচ অনুযায়ী খারাপ খেলেননি। তবে লাল হলুদ জার্সি গায়ে চাপানো মাত্র পাহাড় প্রমাণ চাপ। আক্রমণভাগ গোল পাচ্ছে না। দলের একনম্বর স্ট্রাইকার ডাহা ব্যর্থ। তাই সদ্য দলের সঙ্গে যোগ দিলেও মানিয়ে নেওয়ার বিশেষ সময় নেই। তারওপর আইএসএলে‌ আর কোনও লক্ষ্য নেই ইস্টবেঙ্গলের সামনে। এই অবস্থার নিজেকে মোটিভেট করা কতটা কঠিন? মেসি বলেন, 'আমি এখানে এসে খুশি। অতীত নিয়ে ভাবছি না। ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস আছে। মরশুম শেষে ভাল জায়গায় শেষ করাই লক্ষ্য। এখনও আমাদের হাতে পাঁচটা ম্যাচ আছে। আমরা পেশাদার ফুটবলার। আমরা ক্লাবের জন্য এখানে এসেছি। সেটাই আমাদের মোটিভেশন। ফ্যানরা হতাশ এবং দুঃখিত। ক্ষোভ উগরে দিচ্ছে। আমরা সমর্থকদের আরও লজ্জিত করতে চাই না। আমরা আইএসএলের‌ শেষটা ভাল করতে চাই।'

কলকাতায় প্রথম সাংবাদিক সম্মেলন মেসি বাউলির। কিন্তু বেশ সড়গড়। মুখে বুলি ফুটছে। শরীরীভাষা ইতিবাচক। ভাল কথা বলেন। হবে নাই বা কেন! মেসি নামের মধ্যেই লুকিয়ে আছে আত্মবিশ্বাস। এটা কি তাঁকে আরও প্রেরণা দেয়, বা উদ্বুদ্ধ করে? মেসি বলেন, 'এটা আমার নাম। জানি আমি বিখ্যাত ফুটবলারের নেমসেক। কিন্তু তাতে আমার কিছু করার নেই। তবে কিছুটা হলেও আমাকে এটা বাড়তি আত্মবিশ্বাস জোগায়।' মহমেডান ম্যাচে শুরু করবেন। তাঁর থেকে গোলের প্রত্যাশা করবে সমর্থকরা। প্রস্তুতির বিশেষ সময় পাননি। ডিয়ামানটাকোসদের ব্যর্থতা ঢাকতে তাঁকে নিয়ে আসা হয়েছে। লাল হলুদের যাবতীয় সমস্যা আক্রমণভাগে। একাধিক আক্রমণ সত্ত্বেও গোল আসছে না। ইস্টবেঙ্গলের মেসি কি পারবেন লকগেট খুলতে? মেসি বলেন, 'আমরা পেশাদার ফুটবলার। মানিয়ে নিতে সবার একটু সময় লাগে। কিন্তু এখানে সময় নেই। মেসি গোল করলেও দলের ভাল, অন্য কেউ গোল করলেও দলের ভাল। আমি বা অন্য কোন‌‌ও প্লেয়ার গুরুত্বপূর্ণ নয়। আমরা সবাই এখানে ইস্টবেঙ্গলের জন্য এসেছি। আসল হল দলের জয়।' মহমেডানের বিরুদ্ধে প্রথম থেকেই খেলবেন মেসি। ডিয়ামানটাকোসের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে ক্যামেরুনের স্ট্রাইকারকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া