বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বসন্তের সন্ধ্যায় ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব প্রাঙ্গণে সূচনা হল বাংলার জাতীয় গর্ব সিজন ১-এর। ১০ ই ফেব্রুয়ারির সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এঞ্জেল ক্রিয়েশনের প্রতিষ্ঠাতা তথা ম্যানেজিং ডিরেক্টর সংগীতা সিনহা। গোটা অনুষ্ঠানটি তাঁরই মস্তিস্কপ্রসূত। বাংলার উজ্জ্বল মুখ ও কৃতিদের স্বীকৃতিকে বরণ করে নেওয়ার এবং উদযাপন করার উৎসবই বাংলার জাতীয় গর্ব। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলার জাতীয় গর্বের সম্মান ফলক বা ট্রফির উন্মোচন।
সম্মাননা ফলক উন্মোচনের মঞ্চে হাজির ছিলেন বহু গণ্যমান্য মানুষ। বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ, পরিচালক ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, মন্ত্রী ব্রাত্য বসু, অভিনেতা সোহম চক্রবর্তী, অনন্যা চ্যাটার্জী, বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, নৃত্যশিল্পী ইন্দ্রানী দত্তের মতো মানুষ। টলিউড এর জনপ্রিয় তারকাদের হাত ধরে ট্রফির উন্মোচন করেন সংগীতা সিনহা।
অনুষ্ঠানটি আরও বর্ণময় হয়ে ওঠে ব্র্যান্ড সংস্কৃতি ও ডিজাইনার লালিয়া দত্তগুপ্তর তৈরি বাংলা তথা ভারতের অন্যান্য প্রদেশের শাড়ি, গয়নায় সম্ভারে। শাড়ি ও গয়নায় সেজে ওঠা ফ্যাশন শোতে কোরিয়োগ্রাফি করেছিলেন স্টাইলিস্ট জুটি কৌশিক - রজত। সন্ধ্যে গড়িয়ে রাত নামে রেটরো ক্যাট ব্যান্ড-এর সুরের ঝংকারে। আগামী ২ রা মার্চ বাংলার জাতীয় গর্ব অনুষ্ঠানে বরণীয়দের বরণ করা হবে বলে জানিয়েছেন সংগঠকরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি