রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১২Abhijit Das
আজকাল ওয়েবেডেস্ক: লাল বলের ক্রিকেটে আর নাও দেখা যেতে পারে রোহিত শর্মাকে! চ্যাম্পিয়ন্স ট্রফির পর টেস্ট আর নাও খেলতে পারেন রোহিত। সেই রকমই জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, জোরে বোলার যসপ্রীত বুমরাকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বুমরার স্বাস্থ্য রিপোর্টে সবুজ সঙ্কেত দিয়েছিল। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর সহ অন্যান্য নির্বাচকরা বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে রাখার সাহস পাননি।
বর্তমানে সব ক'টি ফর্ম্যাটের সেরা বোলার বুমরা। দলকে নেতৃত্ব দেওয়ার সব গুণ তাঁর মধ্যে দেখতে পাচ্ছে বিসিসিআই। ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে বুমরাহকে কমবেশি চূড়ান্ত করেই ফেলেছে বোর্ড। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রোহিতকে টেস্ট দলে আর নাও নেওয়া হতে পারে। বুমরাহ বর্তমানে টেস্ট দলের সহ অধিনায়ক। জুন-জুলাই মাসে ইংল্যান্ড সফরে তাঁকের দলের অধিনায়ক করার সম্ভাবনা প্রবল। এখনও পর্যন্ত তিনটি টেস্টে ভারতের নেতৃত্ব করেছেন বুমরা। ২০২২ সালের ইংল্যান্ড সফরের পঞ্চম টেস্ট, ২০২৪ সালে বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম এবং শেষ টেস্টে অধিনায়কত্ব করেন।
২০২৪ সালে টেস্ট ক্রিকেটে রোহিতের সবচেয়ে খারাপ বছর কেটেছে। তাঁর গড় ছিল ২৫-এরও কম। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে রোহিতের ফর্ম বিশেষ করে টেস্ট ক্রিকেটে একেবারেই খারাপ হয়ে গিয়েছে। অভিজ্ঞ এই ডানহাতি ব্যাটসম্যান তাঁর শেষ আটটি টেস্টে ১০.৯ গড়ে মাত্র ১৬৪ রান করেছেন। ২০২৪ সালের শেষ থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত রোহিতের অধিনায়কত্বে ভারত ছয়টি টেস্টের সবকটিতেই হেরেছে। যার মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ এবং অস্ট্রেলিয়ায় তিনটি টেস্ট পরাজয়। যেখানে রোহিতের স্কোর ছিল যথাক্রমে ২, ৫২, ০, ৮, ১৮, ১১, ৩, ৬, ১০, ৩। যদিও রোহিত জানিয়ে দিয়েছেন এখনই কোনও ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। ভবিষ্যতের কথা মাথায় রেখে বোর্ড ইতিমধ্যেই তাঁর সঙ্গে আলোচনা করেছে। আগামী এপ্রিলে রোহিতের বয়স হবে ৩৮। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী ফাইনালের সময় তাঁর বয়স হবে ৪০। তাঁর খারাপ ফর্ম বিবেচনা করে নির্বাচকরা একটি স্থায়ী বিকল্প খুঁজতে চাইছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি