রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০৬Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হেরে সুপার সিক্সের আশা শেষ। শেষ পাঁচ ম্যাচ কার্যত গুরুত্বহীন। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১নম্বরে ইস্টবেঙ্গল। খুব বেশি হলে, কয়েক ধাপ ওপরে শেষ করতে পারবে। আদতে যার কোনও মূল্য নেই। এই অবস্থায় রবিবার মিনি ডার্বি। প্রতিপক্ষ মহমেডান। তথৈবচ সাদা কালো ব্রিগেড। সমসংখ্যক ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে। শেষ তিন ম্যাচে হারের হ্যাটট্রিক। এরকম একটি ম্যাচের আগে দলকে উদ্বুদ্ধ করা সত্যিই কঠিন। চেন্নাই ম্যাচকেই ফাইনাল হিসেবে ধরেছিলেন অস্কার ব্রুজো। হারের পর জানিয়ে দেন, এবার ফোকাস এএফসি এবং সুপার কাপে। এই অবস্থায় তথাকথিত ডার্বিতে ইস্টবেঙ্গলের টার্গেট কী? পয়েন্ট টেবিলে তুলনামূলকভাবে ভাল জায়গায় শেষ করা? নাকি বাকি ম্যাচগুলোতে পরীক্ষার পথে হেঁটে এএফসির প্রস্তুতি সারা? ইস্টবেঙ্গল কোচ জানিয়ে দিলেন, রবিবারের ডার্বি সম্মানের লড়াই। অস্কার বলেন, 'রবিবারের ডার্বি মর্যাদায় লড়াই। আমার, প্লেয়ারদের, বাকি কোচদের, কর্তাদের দলের সঙ্গে যারা যুক্ত আছে তাঁদের সকলের সম্মানের লড়াই। আমাদের এটা দুঃস্বপ্নের মরশুম। খুবই খারাপ বছর। একাধিক প্রতিবন্ধকতা রয়েছে। বেশিরভাগ প্রতিপক্ষ আমাদের থেকে এগিয়ে। আমরা ১১ নম্বরে আছি। লিগ টেবিলে আরও উন্নতি করার লক্ষ্য নিয়ে নামতে হবে। প্রথম ছয় ম্যাচ বাদ দিলে, বাকিগুলোর রেজাল্ট বিচার করা হলে আমাদের সুযোগ ছিল। কিন্তু আমরা পারিনি। প্রায় প্রত্যেক ম্যাচে আমাদের সামনে বাধা থাকে। এই সপ্তাহেও নতুন কিছু না। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। নিজেদের মানের পরিচয় দিতে হবে। তুলনায় ভাল জায়গায় থেকে মরশুম শেষ করার চেষ্টা করতে হবে।'
চেন্নাই ম্যাচের আগে রক্ষণের প্রশংসা করেছিলেন ব্রুজো। জানিয়েছিলেন, যে তিনটে দল সবচেয়ে কম গোল খেয়েছে, তারমধ্যে তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু চেন্নাই ম্যাচে সপাটে চড় খান অস্কার। তিন গোল হজম করে তাঁর দল। তারওপর মুড়ি মুড়কির মতো গোল মিস। সেদিনের বিভীষিকা যেন এখনও ভুলতে পারছেন না ব্রুজো। আফশোস রয়ে গিয়েছে। কেন মুহুর্মুহু গোল মিস হচ্ছে, তার কোনও ব্যাখ্যা নেই ইস্টবেঙ্গলের কোচের কাছে। তবে মেসি বাউলির সংযোজনে কিছুটা আশার আলো দেখছেন। মনে করছেন, ক্যামেরুনের স্ট্রাইকার ডিয়ামানটাকোসকে সাহায্য করতে পারবে। তাই মহমেডানের বিরুদ্ধে প্রথম একাদশেই থাকছেন মেসি। তবে চোটের জন্য চার বিদেশি নিয়ে নামা হবে না ইস্টবেঙ্গলের। নেই ক্লেইটন, চুংনুঙ্গা।অনিশ্চিত মহেশ, জিকসন। সামনে এএফসি থাকায় কোনওরকম ঝুঁকি নিতে চান না অস্কার।
ইস্টবেঙ্গল প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর বিক্ষোভ দেখায় সমর্থকরা। তাতে কোনও দোষ দেখছেন না ব্রুজো। লাল হলুদের স্প্যানিশ কোচের দাবি, তাঁদের সেই অধিকার আছে। এতে হতাশ হওয়ার পরিবর্তে, মোটিভেশন হিসেবে নিতে চান। অস্কার বলেন, 'ফ্যানদের সেই অধিকার আছে। ওদের আশা করা অস্বাভাবিক নয়। আমাদের আত্মদর্শন করতে হবে। যদি আমরা সেটা না করতে পারি, তাহলে আমাদের এই ক্লাবে থাকার অধিকার নেই। এটা কোচ, প্লেয়ার, কর্তা, ম্যানেজমেন্ট, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বাস্তবটা মেনে নিতেই হবে। ইস্টবেঙ্গল ক্লাবের থেকে প্রত্যাশা থাকবেই। সেটা আমাদের সবাইকেই বুঝতে হবে। সমর্থকদের ক্ষোভ প্রকাশে হতাশ না হয়ে, সেটাকে মোটিভেশন হিসেবে নিতে পারলে ভাল।' অস্কার নিজে বলছেন, এবার ফোকাস এএফসিতে। কিন্তু বাস্তবের মাটিতে পা স্প্যানিশ কোচের। ক্লেইটনকে সম্ভবত চলতি মরশুমে আর পাওয়া যাবে না। তাঁর পরিবর্ত ফুটবলার নেওয়ারও সুযোগ নেই। সুতরাং এএফসিতে বিদেশি সমস্যায় পড়তে হবে। তাই মরশুমের বাকি টুর্নামেন্ট নিয়েও খুব একটা আশাবাদী শোনাল না অস্কারকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি