রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কা, আর ফ্রি-তে দেখা যাবে না আইপিএল, কত টাকা লাগবে জানুন

Kaushik Roy | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কা। জানা গিয়েছে, এই বছর থেকে আর বিনামূল্যে দেখা যাবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ২০২৫ সালের আইপিএল দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে জিও হটস্টার। এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর থেকে নতুন প্ল্যাটফর্ম জিওহটস্টারে দেখা যাবে আইপিএল। এই ওটিটি প্ল্যাটফর্মের তরফে একটি নতুন হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল চালু করা হবে। যে কারণে বিনামূল্যে আইপিএল দেখার সুযোগ আর থাকছে না ক্রিকেটপ্রেমীদের কাছে। মোবাইলে বা অনলাইনে আইপিএল দেখতে হলে সাবস্ক্রিপশন করাটা বাধ্যতামূলক।

 

২০২৩ সালে জিওসিনেমা প্রায় তিন বিলিয়ন ডলারের চুক্তিতে আইপিএলের ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছিল। গত দু’বছর ধরে জিওসিনেমা অ্যাপেই বিনামূল্যে আইপিএলের লাইভ টেলিকাস্ট দেখতে পেতেন দর্শকরা। কিন্তু সম্প্রতি রিলায়েন্স ও ওয়াল্ট ডিজনির সংযুক্তির ফলে ডিজনি প্লাস হটস্টার এবং জিওসিনেমার মার্জ করে জিও হটস্টার নামে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আইপিএলের আগে এবার জিও হটস্টারের নামে নতুন হাইব্রিড মডেল গ্রহণ করা হবে। জানা গিয়েছে, প্রতি মাসে বিনামূল্যে চার ঘণ্টা যেকোনও কন্টেন্ট দেখতে পারবেন দর্শকরা। সেই সময় পেরিয়ে যাওয়ার পর সাবস্ক্রিপশন করাটা বাধ্যতামূলক।

 

জানা গিয়েছে, শুধু মোবাইলে স্ট্রিম করতে হলে এক বছরে ১৪৯ টাকা এবং এক বছরে ৪৯৯ টাকার প্রিমিয়াম প্যাক রয়েছে। এছাড়া রয়েছে তিন মাসে ২৯৯ টাকার সুপার প্ল্যান এবং এক বছরে ৮৯৯ টাকার প্ল্যান। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে রয়েছে এক মাসে ২৯৯ টাকা, তিন মাসে ৪৯৯ টাকা এবং এক বছরে ১৪৯৯ টাকা। তবে এই পরিবর্তন ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের হতাশ করতে পারে। কারণ গত দু’বছর আইপিএল ফ্রিতে স্ট্রিমিংয়ের কারণে ডিজিটাল মাধ্যমে দর্শকের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। এবার সাবস্ক্রিপশনের আওতায় অনেকেই ডিজিটাল মাধ্যমে লাইভ স্ট্রিমিং থেকে সরে আসার চিন্তা করতে পারেন। তবে নতুন সংস্থার আধিকারিকরা আশাবাদী, দর্শকের সংখ্যা কমবে না, উল্টে বাণিজ্যিক ভাবে লাভ করবে সংস্থাটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া