রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রোজ ৭ ঘণ্টার কম ঘুমান? সাবধান! অজান্তে বাড়ছে ৫ মারাত্মক রোগের ঝুঁকি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩০Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: স্বাস্থ‍্যকর খাওয়াদাওয়ার সঙ্গে সুস্থতার জন্য অত্যন্ত জরুরি ঘুম। পর্যাপ্ত ঘুম যেমন শরীরকে চাঙ্গা রাখে, তেমনই ফুরফুরে রাখে মনও। ঘুমের মাধ্যমেই শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যার সমাধান হয়। সারাদিনে ৭-৮ ঘণ্টা ঘুমোনোর পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু আধুনিক জীবনযাত্রায় ঘুমের জন‍্য সময় বার করাই যেন দুষ্কর। যাবতীয় কাজের পর ঘুমকেই সবচেয়ে পরে প্রাধান্য দিতে দেখা যায়। রোজ ৬ ঘণ্টাও ঠিক করে ঘুমোনোর সময় পান না অনেকে। যার ফলে ইদানীং অল্প বয়সে থাবা বসাচ্ছে বিভিন্ন মারাত্মক অসুখ। শুধু সারাদিন ক্লান্তিভাবই নয়, জেনে নিন পর্যাপ্ত না ঘুমালে কী কী সমস্যা হতে পারে- 

১. মস্তিষ্কে প্রভাব-  মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে ঘুমের ভূমিকা রয়েছে। ঘুম ঠিক মতো না হলে স্মৃতিশক্তি হারাতে পারেন। একইসঙ্গে দীর্ঘদিন কম ঘুমালে মন:সংযোগের অভাব, ডিমেনশিয়ার মতো সমস্যাও হতে পারে।

২. স্থূলতা- কম ঘুমালে মেটাবলিসম কমে যায়। যার ফলে শরীরে ফ্যাট জমতে শুরু করে। নিয়মিত কম ঘুমের কারণে বেশি খিদে পায়। বার বার বেশি খাওয়ার কারণে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও হরমোনের ভারসাম্য নষ্ট হয়। যা ওজন কমানোর প্রক্রিয়াকে বাধা দেয়।

৩. হার্টের রোগের ঝুঁকি- ঘুম কম হলে বেশ কিছু দীর্ঘস্থায়ী রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যাঁরা নিয়মিত ৭ ঘণ্টার কম ঘুমান তাঁদের উচ্চ রক্তচাপ ও হার্টের রোগের ঝুঁকি বেশি থাকে। অপর্যাপ্ত ঘুম শরীরে কোলেস্টেরেলের মাত্রা বাড়িয়ে দেয়। সঙ্গে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়।

৪. দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা- শরীরের বিভিন্ন অঙ্গের স্বাস্থ্যের জন্য ঘুম খুবই জরুরি। পর্যাপ্ত ঘুমের অভাব রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। যার ফলে দ্রুত ভাইরাল সংক্রমণ, ফ্লু এবং অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।  

৫. মানসিক অবসাদ- কম ঘুম মানসিক অবসাদ বাড়িয়ে তোলে। সমীক্ষা বলছে, যাঁরা উদ্বেগ বা মানসিক অবসাদে ভোগেন, তাঁদের বেশিরভাগই গড়ে রাতে ছ’ঘণ্টার কম ঘুমোন। অনিদ্রা আর মানসিক অবসাদ পরস্পর এতটাই নিবিড় সম্পর্কযুক্ত যে, একটি আক্রান্তকে অন্যটির দিকে টেনে নিয়ে যায়। অবসাদের লক্ষণগুলি রোগীর ঘুমিয়ে পড়ার ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া