বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রযোজক শর্ত দিয়েছিলেন বিয়ে করে মা হওয়া যাবে না! বলিউডের লুকনো সত্যি ফাঁস করলেন কোন অভিনেত্রী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৫Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: ২০২৩-এ বড়পর্দায় মুক্তি পেয়েছিল রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহিনি'। করণ জোহরের পরিচালিত এই ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেও খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী শিবা আকাশদীপ সাবির। কারণ, ছবিতে তাঁর গালে চুমু খেয়েছিলেন নব্বই ছুঁইছুঁই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র! 

 


শিবা ১৯৯১ সালে সুনীল দত্তর পরিচালনায় 'ইয়ে আগ কাব বুজেগি' ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন। ছবিতে সুনীল দত্ত এবং রেখাও ছিলেন। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে হঠাৎ এক জোরালো মন্তব্য করে বসলেন তিনি।

 

মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি অতীতে অভিনেত্রীদের সঙ্গে হওয়া অবিচার নিয়ে মুখ খুলেছেন। শিবার কথায়, "এখন যুগ বদলেছে। আমাদের সময় নায়িকাদের ব্যক্তিগত জীবন বলে কিছু ছিল না। তাঁদের প্রেমিক থাকা চলবে না, থাকলে কাজ পাওয়া খুব মুশকিলের ব্যাপার ছিল। তখন তো প্রযোজকরা শর্ত দিতেন, অভিনেত্রী হতে গেলে বিয়ে করা যাবে না। মা হওয়া তো দূরের প্রসঙ্গ।"

 

তিনি আরও বলেন, "নায়িকারা পর্দায় যে নায়কের সঙ্গে রোম্যান্স করছেন তা যেন আসল মনে হয়। যা নাকি বাস্তবে অন্য কারওর সঙ্গে সম্পর্কে থাকলে হবে না। এমন সব অদ্ভূত দাবি করতেন প্রযোজকরা। তার মধ্যেও লড়াই করে অনেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁদের সাধুবাদ জানাই।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া