বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood Actor Rajkumar Rao announces release date of prosenjit Chatterjee starrer Maalik ent

বিনোদন | রাজকুমারকে অ্যাকশনের পাঠ দেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? কবে, কোথায়, কীভাবে?

নিজস্ব সংবাদদাতা | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বহুমাত্রিক অভিনেতা হিসাবে নিজেকে ইতিমধ্যেই বলিউডে প্রতিষ্ঠা করে ফেলেছেন রাজকুমার রাও। এ বার তাঁকে দেখা যাবে গ্যাংস্টার ছবি 'মালিক'-এ। শনিবার নিজেই ইন্সটাগ্রামে ছবিমুক্তির তারিখ প্রকাশ করেছেন অভিনেতা। শুধু রাজকুমার নন, ছবিতে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মানুষি চিল্লারও। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পুলকিত। এর আগে 'বোস ডেড অর অ্যালাইভ' সিরিজে পুলকিতের পরিচালনায় কাজ করেছিলেন রাজকুমার।

ইন্সটাগ্রামে ছবির একটি পোস্টার তুলে ধরেছেন রাজকুমার। অভিনেতার ভাগ করে নেওয়া ওই পোস্টারে দেখা যাচ্ছে, একটি পুলিশ জিপের উপর দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাতে বন্দুক। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে তাঁর অভিনীত চরিত্রের গভীরতার। পোস্টারটির ক্যাপশনে নিজের ইন্সটাগ্রামে রাজকুমার লিখেছেন, "পুরো প্রদেশ এবং দেশের উপর রাজত্ব করতে আসছে মালিক" পোস্টারেই লেখা রয়েছে ছবি মুক্তির তারিখ - ২০ জুন।

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। শোনা যাচ্ছে ছবিতে রাজকুমার রাওয়ের মেন্টর তথা গুরুর ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টারকে। তবে বিষয়টি নিয়ে এখনও সরকারি ভাবে মুখ খোলেননি ছবির নির্মাতারা। ছবির বড় অংশের শুটিং হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে। ছবিতে যাতে তাঁকে পেশীবহুল দেখায় তার জন্য আলাদা করে শরীরচর্চায় মন দিয়েছেন রাজকুমার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া