রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৩৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ১৯ ফেব্রুয়ারি শুরু আইসিসির মার্কি ইভেন্ট। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। ২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে গ্রিন আর্মি। উল্লেখযোগ্য ভূমিকা নেন মহম্মদ আমির। বিশেষ করে ভারতের বিরুদ্ধে ফাইনালে। তিনি মনে করছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতেই এমন মনে করছেন পাকিস্তানের প্রাক্তন তারকা। মহম্মদ আমির বলেন, 'পাকিস্তানকে নিয়ে আমার উচ্চাকাঙ্ক্ষা আছে। কারণ সদ্য দুটো অ্যাওয়ে সিরিজ জিতেছে। এটা পাকিস্তানের বড় প্রাপ্তি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় জেতা সহজ নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ায়, পাকিস্তান কিছুটা সুবিধা পাবে। আমার মনে হচ্ছে পাকিস্তান ভাল খেলবে।'
নিজেদের দেশে এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন নিয়ে আশাবাদী হলেও, ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক নিয়ে হতাশ আমির। বিশেষ করে ভারতীয় দল পাকিস্তানে খেলতে না যাওয়ায়। তিনি এমন একটি দিনের অপেক্ষায়, যেদিন ক্রিকেট আবার দুই দেশকে মিলিয়ে দেবে। এই প্রসঙ্গে আমির বলেন, 'আমি চেয়েছিলাম ভারতীয় দল পাকিস্তানে খেলতে আসুক। প্লেয়ার হিসেবে আমি চাই পাকিস্তান ভারতে খেলতে যাক, এবং ভারত পাকিস্তানে আসুক। ক্রিকেটে কোনও বাউন্ডারি হয় না। যারা গণ্ডি তৈরি করে, আমি তাঁদের বিরুদ্ধে। ভারতীয় দলের আসার বিষয়ে আমি আশাবাদী ছিলাম। ভারতীয় দল পাকিস্তানে এলে ওরা মজা পেত। প্লেয়াররা উপভোগ করত। তবে দিনের শেষে এগুলোর ওপর প্লেয়ারদের কোনও কন্ট্রোল নেই।' আমির আশা করছেন, শীঘ্রই দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হবে। তবে তার আগে নিজের দেশের ক্রিকেট ফেস্টিভ্যাল দেখায় অপেক্ষায় পাকিস্তানের প্রাক্তন তারকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি