রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বুমরাকে ছাড়া খেলা শিখতে হবে, টিম ইন্ডিয়াকে পরামর্শ প্রাক্তন তারকার

Sampurna Chakraborty | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর চারদিন বাকি। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। আইসিসির মার্কি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা। ভারতের একনম্বর বোলার ছাড়া লড়াইটা সহজ হবে না। তবে সদ্য তাঁকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ তে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। হরভজন সিং মনে করছেন, তারকা পেসারকে ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট ভারত। ভাজ্জি বলেন, 'আমি মনে করি, এখনও টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট। বুমরা বড় ক্রিকেটার, ম্যাচ উইনার। তবে বুমরা ছাড়াও দলে বেশ কয়েকজন অভিজ্ঞ বোলার আছে। অর্শদীপ, সামি, কুলদীপ, জাদেজারা আছে। ভারত ফেভারিট। তবে ওদের ফেভারিটদের মতো খেলতে হবে।' নিজের ইউ টিউব চ্যানেলে এমনই বলেন প্রাক্তন তারকা। 

বুমরার অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে হবে মহম্মদ সামি, অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে।‌ বর্ডার-গাভাসকর সিরিজে ব্যর্থ হলেও সাদা বলের ক্রিকেটে ফর্ম ফিরে পেয়েছে ভারতীয় ব্যাটাররা‌‌। তাঁরা ভাল খেলেছে। দ্বিতীয় ম্যাচে শতরান করেন রোহিত। তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেন শুভমন গিল। শেষ ম্যাচে অর্ধশতরান করেন বিরাট কোহলি। শ্রেয়স আইয়ারও রানের মধ্যে আছে। মূলত এই কারণেই ভারতীয় দলকে ফেভারিট বলছেন ভাজ্জি। তিনি বলেন, 'ভারতীয় দলের ক্ষমতার জন্য আমি ওদের ফেভারিট বলছি। রোহিত ফর্মে ফিরেছে। বিরাট রান পেয়েছে। শুভমন এবং শ্রেয়স অনবরত রান করছে। ব্যাটিং এবং বোলিং,‌ দুই বিভাগই ভাল খেলছে। আমার মনে হয়, বুমরার অনুপস্থিতি শেষের কয়েকটা ওভারে প্রকট হবে। তবে আমার মতে, টুর্নামেন্ট জিততে চাইলে বুমরাকে ছাড়া খেলতে অভ্যস্ত হতে হবে।' ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া