মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মাঝে মাঝেই গায়ে কাঁটা দেয়? জানেন কেন লোম খাঁড়া হয়ে যায়? বিজ্ঞানের ব্যাখ্যা শুনলে অবাক হবেন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: বিভিন্ন সময় আমাদের গায়ে কাঁটা দেয়। নিশ্চয়ই লক্ষ করেছেন, কখনও কারও স্পর্শে, কখনও কারও কথা শুনে, কখনও ভয় পেলে বা ঠান্ডা লাগলে কিংবা গান শুনলেও লোম খাড়া হয়ে যায়। অর্থাৎ ত্বকের লোমকূপগুলি শক্ত হয়ে ওঠে। চলতি কথায় একেই বলে গায়ে কাঁটা দেওয়া। কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন এমনটা হয়? 

প্রতিটি মানুষের শরীরে লোমের পরিমাণ এবং ধরন, দুই ভিন্ন হয়। কাঁটা দেওয়ার ব্যাপারটা প্রত্যেক স্তন্যপায়ীর শরীরেই হয়ে থাকে। এটি একটি খুব স্বাভাবিক শারীরবৃত্তীয় ঘটনা। কোনও কোনও ক্ষেত্রে রোমকূপগুলি দানা দানা আকারে ফুলে ওঠে। আর তাতেই স্বাভাবিক ভাবে রোম খাড়া হয়ে যায়। একেই বলে গায়ে কাঁটা দেওয়া। 

ত্বক যখন ঠান্ডার সংস্পর্শে আসে, তখনই সেই ঠান্ডার হাত থেকে ত্বককে বাঁচাতে নিজে থেকেই একটা আবরণ তৈরি করে নেয়। সেই আবরণকেই আমরা কাঁটা দেওয়া বলে থাকি। ঠান্ডা লাগলে বা কোনও কারণে উত্তেজিত হলে, শরীরে লোমের ফলিকলের গোড়ায় যে সব মাংসপেশী থাকে, সেগুলি শক্ত হয়ে ওঠে, সংকুচিত হয়। এই কারণেই লোম খাড়া হয়ে ওঠে।

আসলে এই কাঁটা দেওয়া হরমোনের বিষয়। কোনও কারণে শরীরে উত্তেজনা তৈরি হলেও রোম খাড়া হয়ে যেতে পারে। বিশেষ করে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেশি হলে গায়ে কাঁটা দেয়। অ্যাড্রেনালিন হরমোন সারা শরীরে ছড়িয়ে পড়লে ত্বকের নিচের পেশীগুলি সংকুচিত হয়। যার ফলে রোম খাড়া হয়ে যায়। পুরনো কোনও ঘটনা বা বিশেষ কোনও মুহূর্ত স্মরণ করেও এমন অনুভূতি আসতে পারে।

গান শুনলেও গায়ে কাঁটা দিতে পারে। বিজ্ঞান বলছে, মস্তিষ্কের অনেক স্নায়ু অডিটরি কর্টেক্সের সঙ্গে যুক্ত। অনেক সময়ে কোনও গান শুনলে শরীরে বিশেষ অনুভূতির হয়। তখনই গায়ে কাঁটা দেয়। আবার বিশেষ কোনও বিষয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়লেও গায়ে কাঁটা দিতে পারে। আর এই সব কিছুর পিছনেই লুকিয়ে হরমোনের কারসাজি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া