রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | 'যে নেই, তাঁকে নিয়ে কেন কথা বলব?' কলকাতায় এসে বুমরা প্রসঙ্গে এমন মন্তব্য করলেন কপিল দেব

Sampurna Chakraborty | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: প্রেম দিবসের দিন শহরে কপিল দেব। এই দিনটির সঙ্গে দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের কল্লোলিনীতে পা রাখার একটি তাৎপর্য আছে। কলকাতাবাসীর ক্রিকেটের প্রতি প্রেম বাড়িয়েছিলেন কপিল। ১৯৮৩ বিশ্বকাপ জয়ের পর আট থেকে আশি তাঁর প্রেমে মজেছিলেন। সেই তারকাকে প্রেম দিবসে আবার হাতের নাগালে পেয়ে গেল কলকাতা। গলফের একটি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার শহরের একটি অভিজাত ক্লাবে এসেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ককে পেলে কি আর সেই প্রসঙ্গ না তুলে থাকা যায়! 

রোহিত শর্মা এবং তাঁর দলকে আইসিসির মার্কি টুর্নামেন্টের জন্য শুভেচ্ছা জানান কপিল। বিশ্বকাপজয়ী অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, কোনও একজন প্লেয়ারের ওপর নির্ভর করা যাবে না, সবাই সমান গুরুত্বপূর্ণ। কপিল দেব বলেন, 'আমি ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে চাই। দলের প্রত্যেক প্লেয়ার গুরুত্বপূর্ণ। তবে চ্যাম্পিয়নশিপ জেতার ক্ষেত্রে মাত্র একজন প্লেয়ারের ওপর নির্ভর করা উচিত না। গোটা দলের ওপর নির্ভর করবে রেজাল্ট। সবাইকেই ভাল খেলতে হবে।' চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা। তাঁকে কতটা মিস করবে টিম ইন্ডিয়া? কপিল দেব বলেন, 'এমন একজনকে নিয়ে কেন কথা বলব যে দলে নেই? এটা টিমগেম। দলকে জিততে হবে, কোনও ব্যক্তি বিশেষকে নয়। এটা ব্যাডমিন্টন, টেনিস বা গলফ নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা টিমগেম খেলব। দল হিসেবে খেলতে পারল আমরা অবশ্যই জিতব। দলের সেরা প্লেয়াররা চোট পাক, কেউ সেটা চায় না। কিন্তু সেটা হলে, কিছু করার নেই। ভারতীয় দলের জন্য শুভেচ্ছা রইল। ভাল খেলো।' 

প্লেয়ারদের নিয়মিত চোট পাওয়া নিয়ে চিন্তিত বিশ্বকাপজয়ী অধিনায়ক। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমি রিহ্যাব হাব হয়ে দাঁড়িয়েছে। তিনি মনে করেন, অতিরিক্ত ক্রিকেটের ফলেই এমন হচ্ছে। কপিল বলেন, 'ক্রিকেটাররা আজকাল এক বছরের মধ্যে ১০ মাস ক্রিকেট খেলে। সেটাই চিন্তার বিষয়। যার ফলে চোট বাড়বেই।' তরুণদের খেলা দেখার অপেক্ষায় তিনি। তাঁদের আত্মবিশ্বাসের প্রশংসা করলেন। জানালেন, তাঁরা যখন শুরু করেছিলেন, তখন এতটা আত্মবিশ্বাসী ছিলেন না। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে ভারত। গোটা বিশ্বের নজর থাকবে ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচের দিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া