বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Pankaj Tripathi speaks on Ranveer Allahbadia controversy and says lack of censorship does not mean one can say anything details inside

বিনোদন | ‘এঁদেরকে এত পাত্তা দেওয়ার প্রয়োজন নেই’, রণবীর, সময়কে তুলোধোনা ‘কালীন ভাইয়া’র

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সময় রায়নার অ্যাডাল্ট কমেডি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্যে তোলপাড়া সমাজমাধ্যম থেকে রাজনৈতিক মহল। এরপরেই রণবীর ও সময়-সহ এই শো-এর অন্যান্য বিচারকদের নামে পুলিশি অভিযোগ অভিযোগ দায়ের করা হয়। শো-এর বিরুদ্ধে পরপর মামলা দায়ের করা হয়েছে। নালিশ দায়ের করা হয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশনেও। অবশ্য এরপর সমাজমাধ্যমে করজোড়ে ক্ষমা চেয়েছেন রণবীর। ইউটিউবে তাঁর চ্যানেলে আপলোড হওয়া ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ের সমস্ত ভিডিয়ো মুছে দিয়েছেন সময় রায়না। এক্স হ্যান্ডলে একথা স্পষ্ট জানিয়েছেন তিনি। যদিও তাতে সমাজমাধ্যমে তাঁদের প্রতি ধেয়ে আসা নিন্দার রব কমেনি। 

 

বিষয়টির বিরুদ্ধে মুখ খুলেছিলেন ইমতিয়াজ আলি, মনোজ বাজপেয়ীর মতো বলি-ব্যক্তিত্ব। এবার অভিযুক্ত ইউটিউবারদের একহাত নিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। 'কালীন ভাইয়া' র কথায়, " সমাজমাধ্যমের একটা মুশকিল হল, আজকাল অনেকেই চটজলদি জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। নাম কামাচ্ছে, মেলা খ্যাতিও পাচ্ছে বটে কিন্তু এর মধ্যে বিচক্ষণতাটা কোথায়? যাঁরা বিখ্যাত হচ্ছে তাঁরা কি আদৌ শিক্ষিত? সাহিত্যচর্চা করেন? সামাজিকভাবে কীভাবে পেশ করতে হয় নিজেকে, সেটা কি জানেন? বাকস্বাধীনতা আছে বলে বিনোদনের তকমা দিয়ে যা খুশি বলে দেওয়ায় যায় না! আর একটা কথা, আজগুবি, ভুলভাল কথা বলাই যায় কিন্তু সেই ভুলভাল কথা বলা নিয়ে গর্ব করলে তো মুশকিল।"

 

এখানেই থামেননি ‘মির্জাপুর’-এর অভিনেতা “দেখুন, এঁদেরকে এত পাত্তা  দেওয়ার প্রয়োজন নেই। এইসব ব্যাপার ভাইরাল জ্বরের মতো। দু-তিনদিন আগে তারপর গায়েব হয়ে যাবে। কোনটা ঠিক আর কোনটা ভুল তা দেগে দেওয়ার আমি কেউ নেই। কিন্তু যখন আপনার কথা জনমানসে প্রভাব পড়ে, বহু মানুষ আপনাকে চেনে তখন আপনি কী বলছেন তা কিন্তু দায়িত্ব নিয়ে বলাটাই দস্তুর।” 


সমাজমাধ্যমে সময় ও রণবীরের এলাহাবাদিয়ার ওই বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, রণবীর এলাহাবাদিয়া ওই শো-এর এক প্রতিযোগীর উদ্দেশ্যে প্রশ্ন রাখছেন “আপনাকে যদি যে কোনও একটি  বাছাই করতে বলা হয়, তাহলে আপনি কি আপনার বাবা মাকে আজীবন সহবাস করতে দেখবেন না কি আপনিও তাতে একবার যোগ দিয়ে তা চিরতরে বন্ধ করবেন?” রণবীরের মুখে এই কথা শুনে হতবাক হয়ে যান শো-এর বাকিরা! বলা ভাল, রীতিমতো চমকে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে সময় রায়না তাড়াতাড়ি বলে ওঠেন, “এগুলো কিন্তু সব ওর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।” বাকিদের অবশ্য বলতে শোনা যায়, “কী দারুণ প্রশ্ন!” সময় রায়নার শো-এর সেই পর্বে রণবীর এলাহাবাদিয়া ছাড়াও ছিলেন আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং-রা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া