রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ২৫০ কেজিরও বেশি লাগেজ, এই ভারতীয় ক্রিকেটারের জন্য পকেট ফাঁকা হয়ে গিয়েছিল বিসিসিআইয়ের, জানেন পরিচয়?

Kaushik Roy | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সামনে এল ভারতের অস্ট্রেলিয়া সফরের এক বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, বর্ডার গাভাসকার ট্রফি খেলতে ভারতীয় দল যখন অস্ট্রেলিয়া রওনা দেয় তখন দলেরই এক ক্রিকেটার অতিরিক্ত লাগেজ নিয়ে গিয়েছিলেন। জানা গিয়েছে, বিপুল পরিমাণ লাগেজে শুধু তাঁর একারই নয়, পরিবার সহ ব্যক্তিগত জিনিসও ছিল সেখানে। কিন্তু বেশি লাগেজের ফাইন ভরতে হয়েছিল বিসিসিআইকেই। তবে সম্প্রতি এক নতুন নিয়ম চালু করেছে বোর্ড। সেখানে বিদেশ সফরে খেলোয়াড়দের ব্যাগের ওজনের উপর সীমা নির্ধারণ করা হয়েছে। এক রিপোর্ট অনুযায়ী, এই নিয়ম চালু করার মূল কারণই ছিল কিছু ক্রিকেটারের অতিরিক্ত লাগেজ বহন করা।

 

নতুন নিয়ম অনুযায়ী, বোর্ড ক্রিকেটারদের জন্য সর্বাধিক ১৫০ কেজি পর্যন্ত ব্যাগ বহনের খরচ বহন করবে। তবে বিজিটি খেলতে যাওয়ার সময় এক ক্রিকেটার ২৭টিরও বেশি ব্যাগ নিয়ে গিয়েছিলেন, যার ওজন ২৫০ কেজির বেশি হয়ে যায়। আশ্চর্যের বিষয়, শুধু সেই খেলোয়াড়ই নয়, তার পরিবারের সদস্য ও ব্যক্তিগত স্টাফদের ব্যাগও বিসিসিআইয়ের খরচে বহন করা হয়েছিল। রিপোর্টে বলা হয়েছে, বিপুল পরিমাণ ওই লাগেজের মধ্যে ১৭টি ব্যাট ছিল, এছাড়া খেলোয়াড়ের পরিবারের সদস্য ও স্টাফদের বিভিন্ন জিনিসপত্রও ছিল।

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম বলছে, খেলোয়াড়দের পরিবারের ও ব্যক্তিগত স্টাফদের ব্যাগ আলাদাভাবে বহন করা হয়। কিন্তু এই নির্দিষ্ট খেলোয়াড় তাঁর ব্যাগের সঙ্গেই সেগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। শুধু ভারত থেকে যাওয়ার সময়ই নয় গোটা অস্ট্রেলিয়া সফরেই ওই ক্রিকেটারের পরিবারের সদস্যদের যাবতীয় লাগেজের খরচ বহন করে বিসিসিআই। অস্ট্রেলিয়ার এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ক্ষেত্রেও বোর্ড এই অতিরিক্ত খরচ বহন করতে বাধ্য হয়।

 

খরচের সঠিক পরিমাণ জানা না গেলেও অনুমান করা যায় প্রায় লাখখানেক টাকা অতিরিক্ত মাশুল দিতে হয়েছে বোর্ডকে। তবে বিজিটির পর কড়া নিয়ম এনেছে বোর্ড। জানানো হয়েছে, এবার থেকে পরিবার আর দলের সঙ্গে থাকতে পারবে না এক হোটেলে। নিজস্ব খরচে আলাদা ভাবে থাকতে হবে তাঁদের। বিদেশ সফর চলাকালীন সমস্ত ক্রিকেটারদের টিম বাসে ভ্রমণ করতে হবে এবং ব্যক্তিগত ভ্রমণের কোনও অনুমতি দেওয়া হবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া