রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মঞ্চ মাতাবেন বলিউড নক্ষত্ররা, উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানের সূচি প্রকাশ, কারা থাকছেন?  

Kaushik Roy | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে উইমেন্স প্রিমিয়ার লিগের তৃতীয় মরশুম শুরু হতে চলেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে গুজরাট জায়ান্টসের। ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ হতে চলেছে। মহিলা ক্রিকেটের এই জনপ্রিয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে নতুন ফরম্যাটে। জানানো হয়েছে, এবারের উদ্বোধনী অনুষ্ঠান হবে নতুন ফরম্যাটে যা দু’দিন ধরে চলবে। ম্যাচের মাঝে মধ্যাহ্ন বিরতিতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

 

প্রথম দিনের অনুষ্ঠানে মূল আকর্ষণ বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। আরসিবি বনাম গুজরাটের ম্যাচের মধ্যাহ্ন-বিরতিতে পারফর্ম করবেন তিনি। দ্বিতীয় দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি গান গাইবেন জনপ্রিয় গায়িকা মধুবন্তী বাগচি। এদিন মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। দু’দিনই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭:৩০টা নাগাদ। অর্থাৎ, মধ্যাহ্ন-বিরতিতে প্রায় রাত ৯টার দিকে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে প্রথম ইনিংস দ্রুত শেষ হলে সময় কিছুটা এগিয়েও আসতে পারে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে রয়েছেন ভারতীয় তারকা স্মৃতি মান্ধানা।

 

এবার আরসিবি দলে রয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার এলিসে পেরি, ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল এবং রেণুকা সিং ঠাকুর। ২০২৪ সালে ডব্লিউপিএল জিতে আরসিবি প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে ট্রফি ঘরে তুলেছিল। অন্যদিকে, গুজরাট জায়ান্টস এবারের নিলামে বড়সড় দুই ক্রিকেটারকে দলে নিয়েছে। নিলামে ব্যাটার সিমরান শেখকে ১.৯ কোটি টাকায় এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিএন্দ্রা ডটিনকে ১.৭ কোটি টাকায় দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। 

 

দ্বিতীয় ম্যাচে ২০২৩ সালের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মুম্বাইয়ের নেতৃত্বে রয়েছেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর, আর দিল্লিকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার মেগ ল্যানিং। উইমেন্স প্রিমিয়ার লিগ চলবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত। ম্যাচগুলি ভাদোদরা, বেঙ্গালুরু, লখনউ ও মুম্বাইয়ের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া