বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ০৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা:
- যার জন্য মন কেমন করে, তার-ই প্রেমে পড়েছি।
- আবার যদি জন্মাই তবে স্রেফ প্রেমের জন্য জন্মাব!
- ভালবাসা ব্যাপারটা যত রকম ভাবে উদ্যাপন করা যায়, ততই ভাল।
চারিদিকে প্রেমের গন্ধ। শহর জুড়ে ভালবাসার মরশুম। প্রেম কি এক দিনের? তর্ক থাকুক। তবু বিক্ষোভ, ঝগড়ায় উঁকি মারা দুনিয়ায় একদিনের জন্য হলেও একমুঠো ভালবাসা উদ্যাপন বর্তমানে প্রায় উৎসবের আকার ধারণ করে। আর দুরন্ত প্রেমে পড়লে বাঙালি আজও তাঁর গানের পংক্তি নির্দ্বিধায় ভালবাসার মানুষের উদ্দেশ্যে জোরে অথবা অস্ফুটে কিংবা গুনগুন করে গেয়ে ওঠেন তাঁর গাওয়া গান। তিনি, কবীর সুমন। প্রেম দিবসে সেই ‘নাগরিক কবিয়াল’-এর কাছে হাজির আজকাল ডট ইন। আর বাঙালি মাত্রেই জানেন কবীর সুমনের কথার মধ্যে একইসঙ্গে যমজ ভ্রুণের মতো থাকে তর্ক এবং ভাললাগা। সুমনোচিত কথালাপের যে রঙিন টুকরো টুকরো মন্তাজ পেশ করা হল, তাঁর সাক্ষী রইলেন রাহুল মজুমদার।
“আমার বহু দিনের একটি ইচ্ছের কথা বলি আপনাকে। আমরা যাঁরা বাংলা ভাষায় কথা বলি... তাঁরা বাঙালি হতে পারেন, নেপালি, ভুটানি হতে পারেন অথবা সাঁওতালি হতে পারেন, মোট কথা যাঁরা বাংলা বলেন এবং বোঝেন তাঁদের উচিত রাসলীলার দিনটিকে প্রেম দিবস হিসাবে মানা! শ্রীকৃষ্ণ এবং রাধার রাসলীলার দিনটাকে আমাদের প্রেম দিবস হিসাবে মানলে কিন্তু মন্দ হয় না। তবে ভ্যালেন্টাইনস ডে নিয়ে আমার কিন্তু কণামাত্র আপত্তি নেই। আসলে, ভালবাসা ব্যাপারটা যত রকম ভাবে উদ্যাপন করা যায়, ততই ভাল।”
একথা সেকথার ফাঁকে প্রশ্ন ছিল, মধ্যে সত্তরের চৌকাঠে দাঁড়িয়ে কবীর সুমন এখন প্রেম অনুভব করেন কীভাবে? নিজেকে বদলে ফেলার কাজটা আদৌ সহজ নয় এবং অনেক ক্ষেত্রে তা করতে গেলে জনসমাজে হাস্যকর ঠেকে। আর ব্যক্তির নাম যখন কবীর সুমন, তখন তো বদলানোর কোনও প্রশ্নই ওঠে না। তিনি যা বলেন তাতে কোনও ভনিতা থাকে না। তাঁর লেখা গান, তৈরি সুর নিয়ে এখানে আলোচনা নিষ্প্রয়োজন। শুধু এটুকু মুখে না বললেও দ্বিধাহীনভাবে মেনে নেওয়া যায় নিজের বিশ্বাস এবং প্রত্যয়ে অবিচল থাকার জন্যই কবীর সুমন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। যখন তিনি কোনও বিষয়ে নিজের মতামত দেন অথবা মন্তব্য করেন, প্রতিটি শব্দের প্রতি নিজে সৎ থাকেন। তাই তো অবিচল স্বরে সুমন বলতে পারেন – “কামনায়। তীব্র কামনায় মনকেমন করায়। যার জন্য মন কেমন করে, তার-ই প্রেমে পড়েছি। তীব্র মনকেমন করায়। এতটাই তীব্র, তীব্র সেই মনকেমন...যার জন্য দোকানে ওষুধ কিনতে যাওয়ার উপক্রম হয় অথচ...অথচ সেই যন্ত্রণার কোনও ওষুধ-ই নেই! এই বুড়ো বয়সে তো ডাক্তারবাবুকে বলতেও পারি না...নইলে বলতাম ডাক্তারবাবু আমাকে এমন ওষুধ দিন না যাতে এই মনকেমন আর না করে। এদিকে যার জন্য মনকেমন করছে, তাকে তো বললে বিশ্বাস-ই করবে না।”
কবীর সুমনের কি বয়স হয়? ছদ্ম রাগের ভঙ্গিতে জবাব এল- “ওহ্হো, বয়স হয় না মানে? হয়, হয়, তবে শরীরে। এই তো গতকাল দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ ঘ্যাঁচ করে হাঁটুটা একটু ঘুরে গেল। হাত-পা ব্যাথা করে, হাঁটাচলা করার সমস্যা হয়। অন্যের সাহায্য নিতে হয়। রাত্রে ঘুম হয় না... এইসব।” তারপর সামান্য থেমে মুচকি হেসে ‘গানওয়ালা’ বলে উঠলেন, “আর, আর একটা ব্যাপারে বয়স কিন্তু হয়। আমি আবার কিছু বললে অনেকে রাগ করেন, দুঃখ পায়। তবু এটা তো সত্যি, তাই বলছি, পুরুষদের কিন্তু বয়স হয়। আমার পুরুষাঙ্গ যেমন এখন আমার মনের কথা আর শোনে না এবং এটা কিন্তু বড়ই দুঃখের, বড়ই আফসোসের!”
আর কবীরের প্রতি যে নারীদের তীব্র টান, সেই ভালবাসার অনুভব কি বোঝেন ‘জাতিস্মর’? উদাত্ত গলায় হেসে ওঠেন ‘তোমাকে চাই’-এর স্রষ্টা। তারপর বললেন, “ধুর! হলে তো ঠিক টের পেতাম। শুনুন বন্ধুবর, হলে তো আমি দু’হাত তুলে ‘ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ’ বলে বাড়ি থেকে নাচতে নাচতে বেরিয়ে পড়তাম। আসলে, আমাদের পুরুষদের একটা সমস্যা আছে। কোনও অপরিচিত নারী যদি একাধিকবার আমাদের দিকে নরম চোখে তাকিয়ে অল্প একটু হাসেন, মনে মনে ধরে নিই উনি আমাকে পছন্দ করছেন। ব্যস! সব গোলমালের শুরু ওই ওখানেই। এর থেকে বাঁচার উপায় নেই...আছে অবশ্য একটা, তা হলে নিভৃতে কষ্ট পেয়ে যাওয়া। তাই তো ওই গানটায় বলেছিলাম, ‘বোকা বনে যাই বারবার, তবু বলি পায়ে পড়ি তোর প্রেমের গানটা বাজা…’ আবার যদি জন্মাই তবে স্রেফ প্রেমের জন্য জন্মাব এবং বাংলা ভাষার দেশে জন্মাব যেখানে চাঁদ কাজী লেখেন, বাঁশি বাঁজানো জানো না। অসময়ে বাজাও বাঁশি প্রাণ তো মানে না...”
যাক, এই বসন্তেও কবীর সুমন আজও প্রথমে আই এস ও সার্টিফায়েড প্রেমিক, পরে গায়ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি