রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kevin Pietersen picks Rohit Sharma-led India's playing XI for icc Champions Trophy 2025

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হওয়া উচিত ভারতের প্রথম একাদশ?‌ জানিয়ে দিলেন এই প্রাক্তনী 

Rajat Bose | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ২৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবারই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই উড়ে যাবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নানাভাবে কম্বিনেশন দেখে নিয়েছেন রোহিত–গম্ভীর। 


২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?‌ কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ লোকেশ রাহুল। তিনিই আপাতত প্রথম একাদশে থাকবেন। এদিকে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন গম্ভীরের এই কথাকে সমর্থন জানিয়ে বলছেন, রাহুলকে ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে রাখা উচিত।


ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো ম্যাচে অক্ষরকে ব্যাটিং অর্ডারে তুলে আনা হয়েছিল। এবং তিনি রানও পেয়েছেন। রাহুলেরও আগে ব্যাট করতে নামানো হয়েছিল অক্ষরকে। আর সেই ম্যাচে রাহুল রান পাননি। তবে আমেদাবাদে রাহুল কিন্তু ব্যাটিং অর্ডারে পাঁচে নেমে রান পান। তাই কেভিন পিটারসেন বলে দিচ্ছেন, ‘‌বিরাট রান পেয়ে যাওয়ায় ভারতীয় দল স্বস্তি পেল। রোহিতও রান পেয়েছে। গিল, শ্রেয়স তো ভালই খেলছে। দলকে ভাল শুরু দিচ্ছে গিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাহুলকে পাঁচ নম্বরে দেখতে চাই। বেশি বল খেলার সুযোগ পেলে রাহুল আরও বেশি রান করার সুযোগ পাবে। রাহুল এমনই একজন ব্যাটার। যত বেশি বল খেলার সুযোগ পাবে তত ওর খেলা খুলবে। আবার শুরুর দিকে ওকে নামানোও ঠিক হবে না। পাঁচ নম্বর জায়গাটাই রাহুলের জন্য গুরুত্বপূর্ণ।’‌


বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে হর্ষিতের বদলে অর্শদীপকে খেলানো উচিত বলে মনে করেন তিনি। তাঁর মতে, দুই পেসার হোক সামি ও অর্শদীপ। আবার স্পেশালিস্ট স্পিনার হিসেবে বরুণের বদলে কুলদীপ যাদবকে খেলানো উচিত বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। পিটারসেনের কথায়, ‘‌বরুণ ভাল। কিন্তু কুলদীপের পুরনো কৃতিত্বের কথা ভেবে ওকেই খেলানো উচিত। আর সামির সঙ্গে জুড়ে দেওয়া হোক অর্শদীপকে। সঙ্গে হার্দিক তো থাকবেই। আর স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকুক অক্ষর, জাদেজা।


পিটারসেন যে দলটা বেছেছেন সেটা এরকম:‌ রোহিত, গিল, বিরাট, শ্রেয়স, রাহুল, অক্ষর, হার্দিক, অর্শদীপ, সামি, কুলদীপ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া