রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ২৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ন্যাশনাল গেমসে দেরাদুনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এক অলিম্পিয়ান এবং এক বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট। কিন্তু প্রতিযোগিতার প্রথম থ্রো-এর আগে থেকেই নজর ছিল অন্য একজনের ওপর। তিনি শচীন যাদব। ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ড যারা অনুসরণ করেন তাঁরা জানেন, নীরজ চোপড়ার পর গত বছর ভারতে কেউ এত দূর জ্যাভেলিন ছুঁড়তে পারেননি, যতটা শচীন ছুঁড়তে পেরেছিলেন-৮২.৬৯ মিটার (ভারতীয় গ্র্যান্ড প্রি-তে)।
দিল্লি পুলিশ চ্যাম্পিয়নশিপে তিনি ৮৪.২১ মিটার থ্রো করেছিলেন, যদিও সেই রেকর্ড সরকারি ভাবে গণ্য হয়নি। জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেউ খেলা দেখতে গিয়ে থাকলে জানতে পারবেন কাঁধের শক্তি ও নিখুঁত ছোঁড়ার কৌশলে তাঁর জ্যাভলিন প্রায় ৯০ মিটার স্পর্শ করে গিয়েছিল। কিন্তু সামান্য পা ফসকে যাওয়ায় তা ফাউল হয়ে যায়। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা ও ১০৭ কেজি ওজনের শক্তিশালী শরীরী কাঠামোর জন্য শচীন যাদবের দিকে এমনিই নজর যেতে বাধ্য। তা আরও বেশি করে প্রমাণ হয়ে গেল।
ওয়ার্ম-আপ থ্রোতেই তিনি ৮৫ মিটারের সীমানা পেরিয়ে গিয়েছিলেন। প্রথম থ্রোতেই শচীন পিচ্ছিল ট্র্যাকে পা পিছলে পড়ে যান। থ্রো মাত্র ৬৫.৯৬ মিটারে সীমাবদ্ধ থাকলেও বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানান তাঁর কোচ। কিন্তু এরপরও তিনি অন্যান্য প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে ছিলেন। পঞ্চম থ্রোতে তিনি ৮৪.৩৯ মিটার জ্যাভেলিন ছুঁড়ে নতুন ব্যক্তিগত সেরা ও গেমস রেকর্ড গড়েন।
ভারতে নীরজ চোপড়া ছাড়া আর কেউ এত দূর থ্রো করতে পারেননি! এবার প্রশ্ন উঠছে তবে কি শচীনই জ্যাভলিনে ভারতের পরবর্তী তারকা? পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে নীরজ চোপড়া ছাড়া ছ’জন ভারতীয় থ্রোয়ার ৮০ মিটারের বেশি থ্রো করেছেন, তবে শচীনকে নিয়ে প্রত্যাশা আলাদা। ভারতের পরবর্তী বড় তারকা হওয়ার সম্ভাবনা তাঁর মধ্যেই দেখছেন অনেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি