রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কেকেআরের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন,‌ অবসরের পর সেই কাহিনি শোনালেন ঋদ্ধি

Sampurna Chakraborty | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ১৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঋদ্ধিমান সাহা। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এখনই পরবর্তী পরিকল্পনা স্থির করেননি। গন্তব্যও অজানা। সম্প্রতি ক্রিকেটার হিসেবে না হলেও কোচ হিসেবে কলকাতা নাইট রাইডার্সে‌র সদস্য হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু সেটা ফিরিয়ে দেন বাংলার উইকেটকিপার। বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের একটি সাংবাদিক সম্মেলনে এসে সেই কাহিনি শোনালেন ঋদ্ধি। জানান, চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারী হওয়ার প্রস্তাব এসেছিল। কিন্তু এখনই আইপিএলের সঙ্গে যুক্ত হতে চান না। ঋদ্ধিমান বলেন, 'আমার কাছে কেকেআরের প্রস্তাব এসেছিল। ওরা সহকারী কোচ হতে বলেছিল। কিন্তু কথা বেশিদূর এগোয়নি। আমি এখনই আইপিএলে কোচিংয়ের দায়িত্ব নিতে চাই না। তাই খুব একটা আগ্রহ দেখাইনি। কারণ আমার কোনও কোচিং অভিজ্ঞতা নেই। আগে কোথাও অভিজ্ঞতা হোক, তারপর ভেবে দেখব।' 

আইপিএলে এখনও এই বড় দায়িত্ব নিতে না চাইলেও কোচিং করানোর মানসিকতা নিয়ে ফেলেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে। ইতিমধ্যেই অন্য রাজ্যের প্রস্তাব আসতে শুরু করেছে। কথাও চলছে। কয়েকদিনের মধ্যেই সেটা পরিষ্কার হয়ে যাবে বলে জানান ধ্রুপদী ঘরানার শেষ উইকেটকিপার। ঋদ্ধি বলেন, 'আমি এখনও বাংলার কোচ হওয়ার প্রস্তাব পাইনি। তবে আমি নিজেকে তৈরি রাখছি। ২৮ বছর ক্রিকেট খেলেছি। তারমধ্যে ১৭ বছর আইপিএল খেলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগবে। আমি ঘরোয়া ক্রিকেটে কোচ হতে রাজি আছি। সেটা বাংলা হোক বা অন্য কোনও দল।' কোচিং করানোর ইচ্ছা থাকলেও, প্রশাসনিক পদে আসার ইচ্ছে নেই ঋদ্ধির। বরং মাঠেই থাকতে চান পাপালি। মাঝে এক সিএবি কর্তার ব্যবহারে বাংলা ছেড়েছিলেন। দু'বছরের জন্য ত্রিপুরায় খেলেন। তবে স্ত্রী রোমি এবং সৌরভ গাঙ্গুলির‌ অনুরোধে আবার বাংলায় ফেরেন। ইডেনেই শেষ ইনিংস খেলে অবসর নেন। তবে এদিন পুরোনো কাসুন্দি ঘাটতে চাননি ঋদ্ধি। দেশের জার্সিতে একাধিক ম্যাচ খেললেও, বিশ্বকাপ খেলা হয়নি, সেই আক্ষেপ রয়েছে। বৃহস্পতিবার ঋদ্ধিমানকে সংবর্ধনা জানায় কলকাতা ক্রীড়াসাংবাদিক ক্লাব। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী এবং কন্যা। এছাড়াও ছিলেন সস্ত্রীক অভিষেক ডালমিয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া