রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৫০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ২০১৭ সালে সরফরাজ খানের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। দ্য ওভালে বিরাট কোহলির ভারতীয় দলকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রিন আর্মি। আট বছর আগের স্মৃতি রোমন্থন করলেন প্রাক্তন পাক অধিনায়ক। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। প্রথম ম্যাচেই ভারতের কাছে বড় ব্যবধানে হারে। সেই জায়গা থেকে সিনিয়রদের সাহায্যে দুরন্ত প্রত্যাবর্তন করে পাকিস্তান। বিশ্বকাপে আধিপত্য বিস্তার করে ভারত। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩-২ এ এগিয়ে পাকিস্তান। আট বছর আগের দলের সঙ্গে তুলনা টানলেন সরফরাজ। তিনি মনে করেন, শোয়েব মালিক, মহম্মদ হাফিজরা যেভাবে পাকিস্তানের প্রত্যাবর্তনে সাহায্য করেছিল, বর্তমান দলেও সেটাই দরকার। সরফরাজ বলেন, 'ভারতের কাছে প্রথম ম্যাচ হারার পর আমাদের টিম মিটিং ফলপ্রসূ হয়। শোয়েব মালিক, মহম্মদ হাফিজের মতো সিনিয়ররা সাহায্য করে। এইধরনের চরিত্র দলে দরকার। সেদিন থেকে আমাদের মাইন্ডসেট বদলে যায়। দলে কয়েকটা বদল আনায় আমাদের আত্মবিশ্বাস বাড়ে।'
পরপর দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। ফকর জমানের সংযোজন ওপেনিংয়ে আরও ভরসা জোগায়। তাঁর আগ্রাসী ব্যাটিং দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করে। সরফরাজ বলেন, 'আমরা সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলি। আমাদের বোলাররা অসাধারণ বল করে। তারপর ফাইনালে আমাদের মুখোমুখি হয় ভারত। আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম। আমরা উচ্চমানের ক্রিকেট খেলছিলাম। ফাইনালের আগে আমি প্লেয়ারদের ফুরফুরে মেজাজে থাকতে বলি। আমরা জানতাম কয়েকটা সেরা দলকে আমরা হারিয়েছি। তাই ভারত আমাদের কাছে নতুন কিছুই না। আগের রেজাল্ট ভুলে ১০০ শতাংশ দিতে বলি ছেলেদের। বাকিটা ইতিহাস। জয়টা কথায় ব্যাখ্যা করতে পারব না।' এবারও দলের থেকে তেমনই পারফরমেন্স আশা করছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। ১৯ ফেব্রুয়ারি করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে পাকিস্তান। পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি