রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৫৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: শীতের কাঁপুনিকে এড়াতে গরম জলের আশ্রয় নেন। শুধু শীত নয়, সারা বছরই অনেকে গরম জলে স্নান করেন। আবার শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোনও সময়ে যেমন আবহাওয়াই থাকুক না কেন, স্নান করার জন্য ঠান্ডা জলই পছন্দ করেন অনেকের। কিন্তু ঠান্ডা না গরম, শরীরের জন্য কোন জলে স্নান করা ভাল? আসুন জেনে নেওয়া যাক-
ঠান্ডা না গরম, কোন জলে স্নান করা ভাল? এনিয়ে মতভেদ রয়েছে। চিকিৎসকদের একাংশের মতে, হালকা গরম জল দিয়ে স্নান করলে আমাদের শরীরের রক্ত চলাচল ভাল হয়। এতে ঝুঁকি কমে সর্দি-কাশির, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।
বিশেষ করে শীতকালে হাড়ের ব্যথা, গায়ে ব্যথা, পেশি শক্ত হওয়ার মতো সমস্যা বেড়ে যায়। এছাড়াও ঠান্ডার সময়ে ত্বকের শুষ্কতা, কম বিপাক, হজমের সমস্যা ও হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার সমস্যা ভোগায়। আর গরম জলে স্নান করলে এই সব শারীরিক জটিলতার সমাধান অনেকটাই পাওয়া যায়। এমনকি গবেষণায় দেখা গিয়েছে, গরম জলে স্নান ডায়াবেটিস কমায়।
আবার ঠান্ডা জলে স্নানের বেশ কয়েকটি উপকারিতা রয়েছে। যেমন যারা ঠান্ডা জলে স্নান করেন, তাদের শ্বেত রক্তকণিকার সংখ্যা, বিপাকীয় হারও বেশি থাকে। ঠান্ডা জলে স্নান করলে শরীর চাঙ্গা থাকে। পাশাপাশি ত্বক এবং চুলকে শুষ্ক হয়ে যাওয়া থেকে রক্ষা করে। শীতে ঠান্ডা জলে স্নান করলে শরীরে বিভিন্ন ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
গরম-ঠান্ডা জল দিয়ে স্নান নিয়ে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, গরম জলে স্নান করলে শরীর গরম হয়ে যায়, পেটের সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কাও থাকে। এই ধারণা মোটেও ঠিক নয়। বরং শীতের প্রকোপ থেকে বাঁচতে নিয়মিত গরম জলে স্নান করতেই পারেন। তবে তা যেন খুব গরম না হয়, হালকা ঈষৎ-উষ্ণ গরম জলে স্নান করাই শরীরের জন্য ভাল। তাতেই ঠিক থাকবে স্বাস্থ্যের হাল-হকিকত।
যদি সারা বছর ঠাণ্ডা জলে স্নান করতে অভ্যস্ত হন, তবে শুধুমাত্র শীতকালের জন্য সেই অভ্যাস বদলানোর প্রয়োজন নেই। কারণ দীর্ঘদিনের অভ্যাসে শরীর ঠান্ডা জলে গা সওয়া হয়ে যায়। এর ফলে নতুন করে কোনও সমস্যা হয় না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?