রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ০২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সবাইকে অবাক করে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন ভূমিকা হাতে পেয়েই বিরাট কোহলির গুণগান গাইতে শুরু করলেন আরসিবির নেতা। জানিয়ে দিলেন, কীভাবে নেতৃত্ব দিতে হয় সেটা তারকা ক্রিকেটারের থেকে শিখতে চান। তাঁর মহজাস্ত্রে ঢুকতে চান। জানতে চান কীভাবে কোহলি সমসময় প্লেয়ারদের পাশে থাকেন। এবার মেগা নিলামের আগে ছেড়ে দেওয়া হয় ফাফ ডু'প্লেসিকে। তারপর থেকে আবার কোহলির অধিনায়ক হওয়ার জল্পনা শুরু হয়। কিন্তু বিরাট রাজি না হওয়ায়, সেই দায়িত্ব বর্তায় রজতের ওপর। কিন্তু পতিদার জানিয়ে দিলেন, কোহলির পদাঙ্ক অনুসরণ করেই এগোতে চান। পতিদার বলেন, 'আমি সেরকম প্রকাশ করি না, তবে ম্যাচের পরিস্থিতির বিষয়ে অবগত। তাই আমার মনে হয়, প্লেয়ারদের মোটিভেট করা এবং পাশে থাকা আমার কর্তব্য। এমন একটা পরিবেশ দিতে চাই যাতে ওরা আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি ফুরফুরে মেজাজে থাকে।'
কাজটা সহজ হবে না তরুণ ক্রিকেটারের জন্য। তাঁর ড্রেসিংরুমে থাকবে বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে খেলবেন। তাতে ঘাবড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছেই। তবে তেমন মনে করেন না আরসিবির নতুন অধিনায়ক। বরং, মনে করছেন, অভিজ্ঞ ড্রেসিংরুম তাঁর নেতৃত্বে সাহায্য করবে। পতিদার বলেন, 'আমাদের দলে একাধিক নেতা আছে। ওদের অভিজ্ঞতা এবং উপলব্ধি আমার অধিনায়কত্বে সাহায্য করবে। নেতা এবং একজন ক্রিকেটার হিসেবে এগিয়ে যেতেও সাহায্য করবে। ক্রিকেটের অন্যতম সেরার থেকে শেখার সুযোগ পাব। ওর চিন্তাধারা এবং অভিজ্ঞতা আমাকে নেতৃত্ব দিতে সাহায্য করবে। ওর সঙ্গে একাধিক ব্যাটিং পার্টনারশিপ আছে আমার। আমি ওকে খুব ভালভাবে চিনি। ব্যাট হাতে আরও পার্টনারশিপের অপেক্ষায়।' রজত পতিদার জানান, নতুন মরশুমের শুরু থেকেই নেতৃত্ব দেওয়া নিয়ে তাঁর সঙ্গে কথা বলে আরসিবি ম্যানেজমেন্ট। কিন্তু প্রথমে রাজ্য দল মধ্যপ্রদেশের অধিনায়কত্ব করতে চেয়েছিলেন তিনি। গতবছর সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারেতে নেতৃত্ব দেন তিনি। কিছুটা সরগর হওয়ার পর আরসিবির অধিনায়ক হওয়ার দায়িত্ব নিতে রাজি হন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি