বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ameesha patel reveals Saif ali khan once went to LA just to spend valentine s day with kareena kapoor khan

বিনোদন | প্রেম দিবসটুকু করিনার সঙ্গে থাকবেন, এক রাতে ভারত ছেড়ে কোথায় উড়ে গিয়েছিলেন সইফ? ফাঁস করলেন আমিশা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: রাত পোহালেই প্রেম দিবস। ভালবাসা উদ্‌যাপনের দিন। প্রেমের উৎসব উদ্‌যাপন করতে ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। ভালবাসার উৎসবকে আরও একটু রঙিন করে তুলতে একবার করিনার জন্য সইফ যা করেছিলেন, তা শুনে চোখ কপালে উঠবে আপনার। সম্প্রতি, সেই ঘটনার কথা ফাঁস করলেন আমিশা প্যাটেল। 

 

১২ বছর পেরিয়েছে সইফ-করিনার বিয়ের বয়স। তবু এখনও একে অপরকে চোখে হারান তাঁরা। তাঁদের জুটিকে অন্যতম পারফেক্ট বলি-কাপলের তকমা দেওয়া হয়েছে। অনুরাগীরা কখনও সখনও তাঁদের ভালবেসে ‘সেফিনা’ বলেও ডাকেন। তাহলে ভাবুন, সম্পর্কের শুরুতে কেমন মাখোমাখো রসায়ন ছিল এই জুটির? আরও কতটা ভালবাসার উষ্ণতার আঁচে নিজেদের সেকেঁছেন সইফ-করিনা? সম্প্রতি, এক সাক্ষাৎকারে একটি ঘটনার কথা জানিয়েছেন আমিশা প্যাটেল। “তখন করিনার সঙ্গে সদ্য সম্পর্ক শুরু হয়েছে সইফের। এদিকে, সইফের সঙ্গে থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক ছবির শুটিং করছি আমি। আমাদের শুটিংয়ের মধ্যে ছিল ভ্যালেন্টাইনস ডে। এমন সময় সইফ একদিন আমার কাছে এসে বলল, ‘আমিশা শোনো, এই প্রেম দিবস আমি করিনার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে কাটাতে চাই। ওইদিন তাঁকে নিয়ে ওই শহরে নিজেদের মতো একটু সময় কাটাব। আমি আদি (প্রযোজক আদিত্য চোপড়া)কে বলেছি কথাটা। ওঁর সমস্যা নেই। ও শুধু বলেছে, আমি যেন তোমার সঙ্গে শুটিংয়ের ডেটগুলো একটু মিলিয়ে নিয়ে একটা বন্দোবস্ত করে নিই। এবার তুমি যদি একটু আমাকে সাহায্য করো।’ তো, আমি করেছিলাম। আমিও নিজের শুটিংয়ের ডেট ওর সঙ্গে সামাল দিয়ে দিয়েছিলাম। ব্যস! ও সোজা উড়ে গেল লস অ্যাঞ্জেলেসে স্রেফ ভালবাসার দিবসটা করিনার সঙ্গে কাটাবে বলে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া