রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: করাচিতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আগ্রাসী আচরণের জন্য পাকিস্তানের তিন ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল এবং কামরান গুলামকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের শাস্তির মুখে পড়তে হল। আইসিসি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তিন ক্রিকেটার আইসিসির কোড অব কন্ডাক্টের একাধিক লেভেল ১ বিধি লঙ্ঘন করেছেন। বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ৩৫৩ রান তাড়া করে ছ’উইকেটে জয় লাভ করে।
৯১ রানে ৩ উইকেট হারিয়েও অধিনায়ক মহম্মদ রিজওয়ান এবং সহ-অধিনায়ক সালমান আলি আগা দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে ফাইনালে পৌঁছে দেন। তবে ম্যাচ চলাকালীন শাহিন আফ্রিদি ও দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথিউ ব্রিটস্কের মধ্যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ম্যাচের প্রথম ইনিংসের ২৮তম ওভারে ব্রিটস্কে যখন নন-স্ট্রাইকার এন্ডের দিকে রান নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন, তখন শাহিন তাঁর পথ আটকে দেন। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং পরিস্থিতি ক্রমশ গরম হয়ে ওঠে, তবে আম্পায়াররা দ্রুত হস্তক্ষেপ করে তাঁদের আলাদা করেন। এই ঘটনার জন্য শাহিন আফ্রিদিকে তাঁর ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘পেসার শাহিন শাহ আফ্রিদিকে কোডের ২.১২ ধারা লঙ্ঘনের দায়ে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকের সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংযোগ স্থাপনের বিষয়ে প্রযোজ্য। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার রান-আউটের পর অতিরিক্ত আগ্রাসী উদযাপনের জন্য সউদ শাকিল এবং সাবস্টিটিউট ফিল্ডার কামরান গুলামকেও ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। ২৯তম ওভারে রান-আউটের পর তাঁরা বাভুমার খুব কাছাকাছি গিয়ে উদযাপন করেন, যা প্রতিপক্ষ খেলোয়াড়কে উস্কানি দিতে পারে বলে জানানো হয়েছে আইসিসির তরফে। শাহিন আফ্রিদি, সউদ শাকিল ও কামরান গুলামের বিরুদ্ধে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে বলেও জানানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি