রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএল মরশুমের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে রজত পাতিদারের নাম। যার পরে অবাক হয়েছেন অনেকই। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে সামনে রেখে আরসিবির অধিনায়কত্বের দৌড়ে ছিলেন বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পান্ডেয়া, জিতেশ শর্মার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। কিন্তু অভিজ্ঞ কোহলিকে পেছনে ফেলে মধ্যপ্রদেশের ব্যাটার পাতিদার নেতৃত্বের দায়িত্ব পেলেন। বৃহস্পতিবার আরসিবির চিফ অপারেটিং অফিসার রাজেশ মেনন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন।
রজত পাতিদার আরসিবির ইতিহাসে অষ্টম অধিনায়ক হিসেবে নাম লেখালেন। এর আগে এই দলে নেতৃত্ব দিয়েছেন রাহুল দ্রাবিড়, ড্যানিয়েল ভেট্টোরি, শেন ওয়াটসন, বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসি, শেন ওয়াটসন এবং অনিল কুম্বলে। পাতিদারকে একটি নীল ব্লেজার ও লাল ক্যাপ তুলে দেন রাজেশ মেনন। সেই মুহূর্তে মঞ্চে উপস্থিত ছিলেন আরসিবির ক্রিকেট ডিরেক্টর মো ববাট ও প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। রজত অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর, দলের প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি তাঁকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘নতুন দায়িত্বের জন্য শুভ কামনা রইল। লিডারশিপের ওপর নির্ভর কর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছয় মারার কাজ চালিয়ে যাও’।
কিন্তু এই ঘোষণার পর আরসিবি ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দেশের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে সবথেকে বড় ফ্যানবেস আরসিবির। নতুন অধিনায়কের দায়িত্বে অনেকেই নতুন অধ্যায়ের জন্য উচ্ছ্বসিত, আবার অনেক সমর্থক চেয়েছিলেন কোহলি আবার নেতৃত্বে ফিরে আসুন। অন্যদিকে, কিছু ভক্ত পাতিদারের আন্তর্জাতিক অভিজ্ঞতা কম থাকার কারণে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে দলের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়েছেন, পাতিদারের দায়িত্বশীল মনোভাব, দলকে একত্রে রাখার ক্ষমতা এবং তার মানসিক দৃঢ়তার কারণেই তাঁকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ফ্লাওয়ার আরও জানান, অধিনায়কত্ব নিয়ে বিরাট কোহলিও রজত পাতিদারের পাশে দাঁড়িয়েছেন। এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করেছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি