রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লিগ শিল্ড দরজায় কড়া নাড়ছে। মুম্বইয়ের কাছে গোয়া হারলেই সপ্তাহান্তে লিগ শিল্ড নিশ্চিত হয়ে যেত। কিন্তু আগের দিন মানোলো মার্কুয়েজের দল জেতায় মোহনবাগানের অপেক্ষা আরও দীর্ঘায়িত হয়েছে। শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেই হবে না। অপেক্ষা করতে হবে পরের ম্যাচের জন্য। ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধেই নিশ্চিত হতে পারে খেতাব। অর্থাৎ, শেষ চার ম্যাচে ছয় পয়েন্ট দরকার মোহনবাগানের। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট হোসে মোলিনার দলের। সমসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট গোয়ার। শেষ চার ম্যাচ জিতলে, তাঁরা ৫১ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারবে। সেখানে পরের দুটো ম্যাচ জিতলেই সবুজ মেরুনের পয়েন্ট দাঁড়াবে ৫২। অবশ্য ৫১ পয়েন্টে পৌঁছলেই লিগ শিল্ড জিতবে বাগান। কারণ হেড টু হেডে এগিয়ে কলকাতার প্রধান। তবে এত অঙ্ক কষে এগোতে চান না মোলিনা। মরশুমের প্রথম থেকেই বলে আসছেন ম্যাচ প্রতি ভাবতে চান। লিগ শিল্ড জয়ের দোরগোড়ায় এসেও মুখে একই বুলি। কোচি যাওয়ার আগে জানিয়ে দিলেন, তাঁর ভাবনায় শুধুই কেরল ম্যাচ। মোলিনা বলেন, 'আমার ভাবনায় শুধুই কেরল ম্যাচ। কোচিতে আমাদের জিততে হবে। ম্যাজিক সংখ্যা কত জানি না। তবে কোচিতে জিতলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারব। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছিই না।'
দলে চোট-আঘাতের সমস্যা রয়েছে। তারওপর মাঝে দশ দিনের বিরতি। কোচিতে কেরলকে হারানো সহজ নয়। আবহাওয়া এবং পরিবেশ আলাদা। সমর্থকে ঠাসা থাকে স্টেডিয়াম। ছন্দপতনের কি আশঙ্কা আছে? তেমন মনে করছেন না বাগান কোচ। মোলিনা বলেন, 'প্রত্যেক ম্যাচ আলাদা। পরিস্থিতি এবং পরিবেশও ভিন্ন। তবে দল তৈরি। আমাদের সেরাটা দিতে হবে। জিতে ফিরতেই হবে। সব ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা শিল্ড জিততে চাই। ওরা প্লে অফে যেতে চায়। তাই ম্যাচটা যথেষ্ট কঠিন হবে।' শেষ ল্যাপে মনোযোগ ধরে রাখা যে কঠিন, মেনে নিলেন বাগান কোচ। তবে কড়া বার্তা দিলেন ফুটবলারদের উদ্দেশে। মোলিনা বলেন, 'আমাদের মনোসংযোগ ধরে রাখতে হবে। এই মুহূর্তে আরও মনোযোগী হওয়া দরকার। ওখানে গিয়ে তিন পয়েন্ট পেতে হবে। তবেই আমরা লিগ শিল্ডের দিকে একধাপ এগোব। এটা রিল্যাক্স করার সময় না। আগের থেকেও বেশি লড়াই করতে হবে।' শনিবার নোয়াকে পাবে না কেরল। তবে তাতে বাড়তি সুবিধা দেখছেন না মোলিনা। জানিয়ে দিলেন, চোটের জন্য তাঁরাও সবাইকে পাবে না। তাই দুই দলের পরিস্থিতিই সমান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি