বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ডিরেক্টর অ্যাসোসিয়েশন ছেড়ে পুরনো গিল্ডকে আঁকড়ে ধরলেন রাহুল মুখোপাধ্যায়? আরও গভীর হল ভাঙন! 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৩Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়- ফেডারেশনের একাংশ কেন এই পরিচালকদের শুটিং বন্ধ করেছেন, তা ফেডারেশনের কাছে জানতে চেয়ে টলিপাড়ার পরিচালক সংগঠন আলোচনায় বসেছিল। সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতি ডেকেছিলেন পরিচালকরা। যদিও আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা। ফের শুরু হয়েছে স্টুডিওপাড়ার কাজ।‌

 

 

কিন্তু ফেডারেশন-পরিচালকদের এই দ্বন্দ্ব শুরু হয় গত বছর পুজোর আগে থেকে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবির শুটিং বন্ধ হওয়ার প্রতিবাদে একজোট হয়েছিলেন ডিরেক্টরস গিল্ডের সদস্যরা। তখনও রাহুলকে যোগ্য সম্মান দিতে এবং তাঁর কাজ শুরু করার আবেদনে কর্মবিরতির ডাক দিয়েছিলেন পরিচালকরা। যদিও সেই ছবির শুটিং এখনও বন্ধ। তবে রাহুলের পাশে দাঁড়িয়ে পরিচালক মহল প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন। কিন্তু এবার শোনা যাচ্ছে, এই ডিরেক্টরস গিল্ড ছেড়ে নাকি পরিচালকদের পুরোনো গিল্ড ইআইএমপিডিএ (ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন)-এ যোগ দিতে চলেছেন রাহুল মুখোপাধ্যায়।

 

 

দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, পরিচালকদের পুরোনো গিল্ড ইআইএমপিডিএ (ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন) নাকি নতুন করে জেগে উঠছে। সেখানেই দলে দলে যোগ দিচ্ছেন বহু পরিচালক। রাহুলও কি এবার সেই দলে? সংগঠনের সম্পাদক শুভমের কথায়, "আমাদের এই সংগঠন শতাব্দীপ্রাচীন। সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিংহের মতো পরিচালকেরা এই সংগঠনের সদস্য ছিলেন। বছর পাঁচেক আগে সম্ভবত কোনও মতানৈক্য থেকেই নতুন পরিচালক সংগঠনের জন্ম। যেখানে যোগ দেন বহু পরিচালক। তাঁদেরই কিছু আবার ফিরে আসছেন। রাহুল আবেদন জানিয়েছেন। এরপর বেশকিছু বিধি রয়েছে। সেগুলো সম্পন্ন হলেই তিনিও যুক্ত হতে পারবেন।"

 


এই বিষয়ে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত সেন বলেন, "সবাই স্বাধীন। তাই কারওর কোনও কাজ নিয়ে প্রশ্ন তোলার বা মন্তব্য করার অধিকার আমার‌ নেই। রাহুলের যেটা ঠিক মনে হয়েছে, করেছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া