শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বিশ্বজোড়া খ্যাতি শাহরুখ খানের। বহু বছর আগেই আরব সাগর পেরিয়ে সুদূর হলিউডে পৌঁছে গিয়েছিল তাঁর জনপ্রিয়তা। অ্যাঞ্জলিনা জোলি থেকে পেনেলোপ ক্রুজ সবাই চেয়েছেন শাহরুখের সঙ্গে অভিনয় করতে। তাঁর কাজের অনুরাগী 'লোকি' ওরফে হলি-তারকা টম হিডলস্টন। শোনা গিয়েছিল, মার্টিন স্করসেসির পরিচালনায় লিওনার্দো ডি ক্যাপ্রিও-র সঙ্গে তো শাহরুখের কাজ করা একটুর জন্য হাতছাড়া হয়েছিল। তবে হলিউডে দেখা না গেলেও সেখানে কাজ করার ইচ্ছে এক-আধবার প্রকাশ করেছেন 'কিং খান'। জানিয়েছিলেন, এ দেশে তিনি অভিনেতা হিসাবে যে সম্মান দেওয়া হয়, হলিউডও যদি তাঁকে সমমর্যাদার কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তাহলে নিশ্চয়ই তিনি ভেবে দেখবেন। এইবার শাহরুখের সঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশ জোর গলায় করলেন অ্যান্থনি ম্যাকি।
আর কয়েক ঘন্টার মধ্যে মুক্তি পাবে মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। ছবিতে ‘স্যাম উইলসন’ ওরফে ‘ক্যাপ্টেন আমেরিকা’র ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি। ছবির প্রচারে এক সাক্ষাৎকারে অ্যান্থনিকে জিজ্ঞেস করা হয় পরবর্তী বলিউডের কোন অভিনেতাকে আগামী অ্যাভেঞ্জার হিসাবে তিনি নিজের দলে চান? শোনামাত্রই ‘ক্যাপ্টেন আমেরিকা’ বলে ওঠেন, " শাহরুখ খান। ওঁর জবাব নেই!" হলি-অভিনেতার ইচ্ছে প্রকাশ্যে আসতেই বলিপাড়া থেকে সমাজমাধ্যম সর্বত্র শুরু হয়েছে একটি জল্পনা - তবে কি মার্ভেলস-এর পরবর্তী অ্যাভেঞ্জার শাহরুখ খান? ক্যাপ্টেন আমেরিকা' কি ইঙ্গিত দিলেন হলিউডে শাহরুখের পা রাখার? যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি ‘বাদশা’।
তবে উল্লেখ্য, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া থেকে আলিয়া ভাটও হলিউডে অভিনয় করেছেন। এঁরা সবাই শাহরুখের অত্যন্ত প্রিয় ও ঘনিষ্ঠ। তবে এবার কি শাহরুখের হলিউড পাড়ি দেওয়ার পালা?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি