রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ঘন ঘন হজমের সমস্যা? ফ্যাটি লিভার নয় তো! বিপদ এড়াতে বুঝুন ৫ লক্ষণ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: সময়ের সঙ্গে বদল এসেছে জীবনযাপন। যার হাত ধরে অল্প বয়সেই শরীরে থাবা বসাচ্ছে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মতো অসুখ। চিকিৎসকেদের মতে, প্রত্যেক লিভারেই একটি নির্দিষ্ট পরিমাণ চর্বি থাকে। সেই চর্বি মাত্রাতিরিক্ত জমে গেলে, তখন তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ফ্যাটি লিভারের অসুখ বিভিন্ন কারণে হতে পারে। 

বেশিরভাগ মানুষের ধারণা, মদ্যপান করলেই শুধুমাত্র এই অসুখ হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ধারণা একেবারেই সত্যি নয়। সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে প্রায় ৪০ শতাংশ ভারতীয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন। আর এই রোগের হাত ধরে শরীরে বাসা বাঁধতে পারে লিভার সিরোসিসের মতো মারণ ব্যাধি। তাই প্রাথমিক পর্যায় রোগ শনাক্ত করা জরুরি। তাহলে কোন কোন লক্ষণ দেখলে সাবধান হবেন, জেনে নিন-

১. চিকিৎসকদের মতে, ফ্যাটি লিভারে আক্রান্ত হলে পাকস্থলীর নীচের অংশে জল জমতে থাকে। তরল জমেই পেট ফুলে ওঠে। তাই আচমকা ভুঁড়ি বাড়লেও সতর্ক হন। 
২. তলপেটে তীব্র ব্যথা ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে। এক্ষেত্রে বেশিরভাগ সময়ে পেটের ডান দিকে ব্যথা হয়। সঙ্গে বমি বমি ভাব, খিদে কমে যাওয়াও ফ্যাটি লিভারের উপসর্গ হতে পারে। 
৩. যদি ঘন ঘন গ্যাস অম্বলে ভোগেন, কিছু না খেয়েও পেট ভার লাগে, পেট ফুলে থাকে, তাহলে অবহেলা করলে চলবে না। রোজই বদহজমের সমস্যা হলে সতর্ক হওয়া জরুরি। 
৪. শরীর থেকে টক্সিন ভাল করে বেরতে না পারলে ফ্যাটি লিভার হতে পারে। তাই প্রস্রাবের রং ও গন্ধের দিকে খেয়াল রাখুন। শরীরের প্রয়োজন অনুযায়ী জল খাওয়ার পরও যদি প্রস্রাবের রং হলুদ হয় কিংবা অতিরিক্ত দুর্গন্ধ থাকলে ফ্যাটি লিভারের পরীক্ষা করিয়ে নিতে পারেন। 
৫. ত্বক বা চোখে হলুদ ভাব দেখা দিলে, তা ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে। সঙ্গে চোখের নীচে কালি, মুখ ফুলে গেলেও  চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া