রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ২২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারত সফরে খেলতে এসে কেবল একটাই প্র্যাকটিস সেশন করেছে ইংল্যান্ড। আর প্র্যাকটিস না করায় বাটলাররা ভুগেছেন গোটা সিরিজে।
এবার প্রকাশ্যে এল আরও চমকপ্রদ তথ্য। ডাগ আউটে বসে ঘুমোতে দেখা গিয়েছে ইংল্যান্ডের তারকা বোলার জোফ্রা আর্চারকে।
আহমেদাবাদের তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতের পাহাড় প্রমাণ রানের চাপে পিষ্ট হয়েছে ইংল্যান্ড শিবির। ইংল্যান্ডের রান তাড়া করার সময়ে ডাগ আউটে বসে ঘুমোচ্ছিলেন আর্চার।
প্রাধান্য রেখে ভারতের সিরিজ জয়ের পরে রবি শাস্ত্রী ও কেভিন পিটারসেন ইংল্যান্ড দলকে কাঠগড়ায় তুলেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রীতিমতো হতাশাজনক পারফরম্যান্স ইংল্যান্ডের। আইসিসি-র মেগা ইভেন্টের আগে বাটলারদের দায়বদ্ধতার অভাব এবং গা ছাড়া মনোভাবকে একহাত নেন দুই প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী ও কেভিন পিটারসেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের তারকা ক্রিকেটাররা যেখানে ফর্মে ফেরার জন্য রীতিমতো মরিয়া ছিলেন, সেখানে ইংল্যান্ডের ক্রিকেটাররা অনুশীলনই করেননি। এতটাই গা ছাড়া ভাব যে খেলা চলাকালীন ঘুমোতে শুরু করেন তারকা বোলার।
Jofra Archer having a nap mid-match ????
— Cricket on TNT Sports (@cricketontnt) February 12, 2025
???? Watch #INDvENG on @tntsports & @discoveryplusUK pic.twitter.com/441LLfLXWl
রবি শাস্ত্রী দাবি করেন একটাই প্র্যাকটিস সেশন করেছিল ইংল্যান্ড। আরেক সূত্র অনুযায়ী, দুটো প্র্যাকটিস সেশন করে ইংল্যান্ড। একটি টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে। আরেকটি ওয়ানডে সিরিজে। এত কম অনুশীলন করে উপমহাদেশে এসে ভাল পারফরম্যান্স তুলে ধরা যায় না।
ধারাভাষ্য দেওয়ার সময়ে শাস্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ''আমি যা শুনেছি, তা হল এই সিরিজে ইংল্যান্ড মাত্র একটা প্র্যাকটিস সেশন করেছে। ওই বাইশ গজের জন্য নিজেকে যদি তৈরি না করো,তাহলে উন্নতি হবে কী করে?'' প্রশ্ন তুলেছেন শাস্ত্রী।
ছেড়ে কথা বলেননি কেভিন পিটারসেনও। কেপিকে বলতে শোনা গিয়েছে, ''২ ঘণ্টা বিমান যাত্রা করে দুবাই থেকে এসেছে। টম ব্যানটন গলফ কোর্সে সময় কাটিয়েছে। ও ব্যাটিংই করেনি। তাহলে কী ভাবে খেলবে? ৬০ রানে এক উইকেট ছিল, তার পরে ৮০ রানে ২ উইকেট। তার পরে কী হল? কেউ স্পিন খেলতে পারেনি। তাহলে স্পিন বল খেলায় উন্নতি করবে কী করে?''
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের এই ভারত সফর কিন্তু রীতিমতো বিতর্ক তৈরি করে দিল। গোটা দল অনুশীলন করল না, খেলার মাঠে ঘুমিয়ে পড়লেন তারকা ক্রিকেটার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি