শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: নব্বইয়ের দশকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘অগ্নিপথ’। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, ড্যানি ডেনজংয়পার মতো তারকারা এই ছবিতে অভিনয় করেছিলেন। মুকুল আনন্দ পরিচালিত এই ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী। তবে জানেন কি এই ছবিতে অভিনয় করতে অমিতাভ রাজি হয়েছিলেন ধারে ডুবে থাকা প্রযোজক যশ জোহরের পাশে দাঁড়াবেন বলে? এ খবরের সন্ধান দিলেন ‘কাল হো না হো’ ছবি খ্যাত পরিচালক নিখিল আদবানি।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিখিল জানান, তখন ‘ধর্মা প্রোডাকশনস’-এর দুঃসময় চলছে। এতটাই অবস্থা পড়তির দিকে হয়েছিল যে এই সংস্থা তখন একে একে নিজেদের লাইট, ক্যামেরা বিক্রি করে দিচ্ছিল। এমনকী, নিজেদের বসতবাড়িটি পর্যন্ত ব্যাঙ্কের কাছে বন্ধক রাখতে হয়েছিল! এহেন আবহে করণ জোহরের মা হৃদরোগে আক্রান্ত হন। শোনামাত্রই ছবির শুটিং থামিয়ে হাসপাতালে তাঁকে দেখতে ছুটেছিলেন ‘বিগ বি’। এবং যশ জোহরের সঙ্গে দেখা করে এমন কিছু কথা বলেছিলেন যার থেকে স্পষ্ট হয় মানুষ হিসাবে তিনি কেমন।
বন্ধু যশ জোহরের আর্থিক পরিস্থিতি দেখে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন অমিতাভ। সেখানেই যশকে জানান যে সেই মুহূর্তে তিনি একটি নতুন পরিচালকের সঙ্গে কাজ করছেন যার প্রযোজক রমেশ সিপ্পি। তবে তা আর তিনি করবেন না, কারণ সেই ছবির জন্য রাখা ডেটগুলো সেইমুহূর্তে যশ জোহরকে দিয়ে দিয়েছিলেন শাহেনশাহ, “যশকে একথা তুমি আমার নাম করে জানাবে। আমার কাছে গ্যাংস্টার বিষয়ের উপর একটি চমৎকার চিত্রনাট্য আছে। সেই ছবি তুমি প্রযোজনা করবে। কেমন?” নিখিলের মতে, ঠিক এইভাবেই ‘অগ্নিপথ’-এর বীজ সেদিন রোপণ করে দিয়েছিলেন অমিতাভ বচ্চন নিজে।
উল্লেখ্য, বক্স অফিসে ‘অগ্নিপথ’ চূড়ান্ত সফল না হলেও ধীরে ধীরে ভারতীয় চলচ্চিত্র ছবির ইতিহাসে ‘কাল্ট’-এর পর্যায় উত্তরণ হয়ে গিয়েছিল সে ছবির। এরপর প্রায় ২২ বছরের ব্যবধানে ২০১২ সালে মুক্তি পায় এই ছবির রিমেক। ২০১২ সালে করণ জোহরের প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত ‘অগ্নিপথ’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন হৃতিক রোশন, সঞ্জয় দত্ত এবং প্রিয়ঙ্কা চোপড়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি