রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার পরিত্যক্ত হল ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার ম্যাচ। সময় মতো ঠিক দুপুর দুটোয় মাঠে নামে ইস্টবেঙ্গল। কিন্তু অনুপস্থিত ছিল ডায়মন্ড হারবার। ক্লাবের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, তাঁরা মাঠে দল নামাবে না। সেই সিদ্ধান্তেই অনড়। নিয়ম অনুযায়ী আধ ঘণ্টা অপেক্ষা করা হয়। বল নিয়ে নিজেদের মধ্যেই গা ঝালিয়ে নিতে দেখা লাল হলুদের ফুটবলারদের। মাঠে ছিলেন বিষ্ণু, ডেভিড, জেসিন, হিরারা। গ্যালারিতে গুটিকয়েক লাল হলুদ সমর্থক হাজির ছিল। ঠিক আড়াইটেয় মাঠে নামেন রেফারি এবং সহকারী রেফারিরা। ম্যাচ পরিতক্তি ঘোষণা করা হয়। ম্যাচ কমিশনার সুব্রত দাস বলেন, 'খেলার সূচি অনুযায়ী ইস্টবেঙ্গল এসেছে, রেফারিরা এসেছিল। ম্যাচ আয়োজনের সমস্ত ব্যবস্থা ছিল। অ্যাম্বুলেন্সও ছিল। কিন্তু ডায়মন্ড হারবার এফসি আসেনি। যা ঘটেছে আমি তার রিপোর্ট জমা দেব। আইএফএ বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। আমার রিপোর্টের ভিত্তিতে তাঁরা সিদ্ধান্ত নেবে কী করবে। রিপোর্টে ম্যাচটা পরিত্যক্ত লেখা থাকবে। এরপর আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত নেবে।' এবার বল আইএফএর কোর্টে। আইএফএর নিয়ম অনুযায়ী শৃঙ্খলারক্ষা কমিটি এবং লিগের সাব কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। তবে নিয়ম অনুয়ায়ী, তিন পয়েন্ট এবং তিন গোল পাওয়া উচিত ইস্টবেঙ্গলের। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, এদিন ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল ইস্টবেঙ্গল। সাত বছর পর ঘরোয়া লিগ জিতল লাল হলুদ। ২০১৭ সালের পর প্রথম। মোট ৪০ বার।
ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর মাঠেই হালকা সেলিব্রেশনে মাতেন ফুটবলাররা। তার রেশ চলে ড্রেসিংরুমেও। এইভাবে লিগ জিততে চাননি, তবে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে খুশি কোচ বিনো জর্জ। জানান, তাঁরা আইএফএকে সম্মান করেন। তাই কথা মতো মাঠে এসেছিলেন। বাকিটা তাঁদের হাতে নেই। বিনো জর্জ বলেন, 'আমরা আইএফএকে সম্মান করি। আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল ১৩ ফেব্রুয়ারি ম্যাচ। আমরা ম্যাচটা খেলার জন্যই এসেছিলাম। কোনও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হওয়া আমার লক্ষ্য ছিল। পয়েন্ট অনুযায়ী আমরা চ্যাম্পিয়ন। ধরুন এখন যদি খেলা বন্ধ হয়ে যেত, আর যদি খেলা না হত, তাহলেও আমরাই চ্যাম্পিয়ন হতাম। কারণ আমাদের পয়েন্ট সবচেয়ে বেশি। দেশের ঘরোয়া লিগগুলোর মধ্যে কলকাতা লিগ সবচেয়ে কঠিন। সেটা জিততে পেরে আমি খুশি।' এদিন অধিনায়কের আর্মব্যান্ড ছিল আদিত্য পাত্রের হাতে। সাত বছর পর চ্যাম্পিয়ন হওয়ায় খুশি লাল হলুদের জুনিয়র গোলকিপারও। কলকাতা লিগে নয় ম্যাচে ক্লিনশিট রয়েছে। এবার আইএসএলের খেলাই লক্ষ্য আদিত্যের।
১৫ ম্যাচে ৪১ পয়েন্ট ছিল ইস্টবেঙ্গলের। সমসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট ডায়মন্ড হারবারের। ক্রীড়াসূচি অনুযায়ী, ইস্টবেঙ্গলের খেলা বাকি ছিল ডায়মন্ড হারবার এবং ভবানীপুরের বিরুদ্ধে। ডায়মন্ড হারবারের খেলা বাকি ছিল ইস্টবেঙ্গল এবং মহমেডানের বিরুদ্ধে। কিন্তু ভবানীপুর ক্লাব আগেই ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায়, ইস্টবেঙ্গলের শুধুমাত্র ডায়মন্ড হারবারের সঙ্গে খেলা বাকি ছিল। সুতরাং, আদতে দুই নয়, দু'দলের মধ্যে পয়েন্টের পার্থক্য ছিল পাঁচ। ডায়মন্ড হারবার দল না নামানোয় ৪৭ পয়েন্ট নিয়ে অঘোষিত লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। কারণ শেষ ম্যাচে মহমেডানকে হারালেও ডায়মন্ড হারবার শেষ করবে ৪২ পয়েন্টে। লিগ জেতার সুযোগ থাকলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দল নামায়নি ডায়মন্ড হারবার। আইএফএকে চিঠি দিয়ে আগেই তাঁরা জানিয়ে দেয়, পরপর ম্যাচ থাকায় ১৩ ফেব্রুয়ারি খেলা সম্ভব নয়। সেই অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি আরএফডিএলে ডায়মন্ড হারবারের ম্যাচ পিছিয়ে দেয় আইএফএ। কিন্তু সেটা বুধবার সন্ধেয় জানানো হয়। তাই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে ক্লাবকর্তারা। আইনি পরামর্শ নেওয়ার কথা জানান ডায়মন্ড হারবারের শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি