শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ravi Dubey spoke about his experience of working with Ranbir Kapoor on Ramayana movie which is helmed by Nitesh Tiwari

বিনোদন | ক্যামেরার পিছনে রণবীর কি আদৌ ভদ্র? মানুষ বুঝে নম্র ব্যবহার করেন? খুল্লম খুল্লা ‘রামায়ণ’-এর ‘লক্ষ্মণ’

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ঘোষণা হওয়ার পর থেকেই চর্চায় রয়েছে পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য সামনে আসছে। নীতেশের ছবিতে রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে রণবীর কপূর ও সাই পল্লবী। লক্ষ্মণ হিসাবে পর্দায় হাজির হবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রবি দুবে। অন্য দিকে, রাবণের চরিত্রে থাকছেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশ। এ ছাড়াও হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। তা ক্যামেরার পিছনে মানুষ হিসাবে কেমন রণবীর? সন্ধান দিলেন তাঁর 'ছোট ভাই' রবি। 

 

রবি দুবের কথায়, “রণবীর অসম্ভব দয়ালু। ওঁর মতো এত দয়ালু ও নরম স্বভাবের মানুষ নিজের জীবনে আর দু'টি দেখিনি। তার উপর যেমন ভদ্র তেমন নম্র। একটা কথা এখানে বলতে চাই, যখন কেউ হঠাৎ করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়ে যায়, তাঁরা যেখানে যায় সম্মান পান, ভালবাসা পান। ফলে স্বভাবতই তাঁদের নিজের কাজের প্রতি দায়িত্ব বেড়ে যায় কয়েকশো গুণ। সেই সঙ্গে তাঁরা অলিখিত সুবিধা পান নিজেকে ইচ্ছেমতো মানুষের সামনে পেশ করার। অনেক তারকা সেসব করতে বেশ আনন্দ-ই পান। কিন্তু রণবীর অন্য ধাতুতে গড়া। আজও সব মানুষের প্রতি তাঁর ব্যবহার সমান থাকে, সবার সঙ্গে তাঁর নম্র ব্যবহার চোখ টানতে বাধ্য। নিজের কাজকে আজও যেভাবে গুরুত্ব দেন, তা অভাবনীয়। শুটিংয়ের প্রতিটি ছোট ছোট বিষয়ে তাঁর লক্ষ্য থাকে। আমার কাছে রণবীর ভাই সত্যিই একজন বড় দাদার মতো। ওঁকে যেমন শ্রদ্ধা করি ততটা ভালবাসি।”

 

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। খবর প্রকাশ্যে এসেছিল অনেক আগেই। তবে ছবি ঘোষণার পর থেকে একাধিক বার নানা কারণে পিছিয়ে গিয়েছিল কাজ। শেষমেশ  গত নভেম্বরে সমাজমাধ্যমে রামায়ণ ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজক নমিত মলহোত্র। পোস্টারে দেখা গিয়েছিল মেঘ ফুঁড়ে একটি বাণ উড়ে চলেছে, চারপাশে ছড়িয়ে পড়ছে আগুনের ঝলক! পোস্টার থেকেই জানা গেল, দু'টি ভাগে মুক্তি পাবে ‘রামায়ণ’। দু’টি ভাগের প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয়টি তার পরের বছর ২০২৭-এর দীপাবলিতে। এমন তথ্য পেয়ে স্বভাবতই উৎসাহিত হয়েছিল দর্শক। পোস্টার মুক্তির পর রাবণের চরিত্রে যশকে দেখার বিষয়ে উৎসাহ দেখিয়েছেন দর্শক। এই ছবি প্রসঙ্গে ‘কেজিএফ’ ছবি তারকা যশ কবুল করেছিলেন এই ‘রামায়ণ’-এ ‘রাবণ’-এর চরিত্রে অভিনয় করতে মুখিয়ে রয়েছেন তিনি। দক্ষিণী তারকা বলেছিলেন, “এখনও পর্যন্ত আমার কেরিয়ারে সবথেকে চ্যালেঞ্জিং চরিত্র।” উল্লেখ্য, এই ছবিতে লারা দত্তকে কৈকেয়ীর ভূমিকায় দেখা যেতে পারে, মন্থরার ভূমিকায় দেখা যাবে শিবা চড্ডাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া