শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: হাসপাতাল থেকে ফেরার পরই 'বিনোদিনী'র প্রচার জোরকদমে শুরু করে দিয়েছেন রুক্মিণী মৈত্র। তবে এই ভালবাসার সপ্তাহে তিনি শুধুই ব্যস্ত থাকবেন কাজে না কি দেবের সঙ্গে প্রেম দিবসে রয়েছে বিশেষ কোনও পরিকল্পনা ? প্রেম দিবসে কোন উপহার-ই বা পেলেন রুক্মিণী মৈত্র?
উপহার পাওয়ার কথা শোনামাত্রই সহাস্যে রুক্মিণীর মন্তব্য, “আপাতত চিকিৎসকের কাছ থেকে প্রচুর অ্যান্টিবায়োটিকস পেয়েছি, সেগুলো খেয়ে কোনওরকমে সুস্থ হওয়ার চেষ্টা করছি।” তা টেডি, চকলেট এবং রোজ দিবস-এর মতো বিশেষ সব দিনে কী উপহার পেয়েছেন রুক্মিণী? অভিনেত্রীর জবাব, “দুঃখের সঙ্গে জানাচ্ছি টেডি বিয়ার আমি একদমই সহ্য করতে পারি না। কেউ যদি আমার পাশে বড় টেডি বিয়ার নিয়ে বসে আমি বেশ ভয় পেয়ে যাই! তাই নো টেডি। তবে আমি খেতে খুব ভালবাসি। তাই চকোলেট চলতেই পারে...আর হ্যাঁ ফুল উপহার পেলেও আমি খুশি। ভ্যালেন্টাইন্স ডে-তে আমায় কেউ অনেককিছু খাওয়ালেই দারুণ খুশি হয়ে যাই। তাই চকলেট ডে-নিয়েও কোনও আপত্তি নেই আমার। তবে ব্যক্তিগতভাবে মনে করি, কারও থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হল সময়, কারণ সেই সময়টাই পরে আর ফিরে পাওয়া যায় না, মুহূর্তগুলোও না। তাই যে তাঁর জীবনের সব ব্যস্ততা কিছুটা সরিয়ে রেখেও তোমায় সময় দিচ্ছে, তার থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না। তাই ব্যক্তিগতভাবে মনে করি, সেটাই আমার জীবনের সেরা উপহার।”
অভিনেত্রীর কথা থেকেই স্পষ্ট, শত ব্যস্ততার মধ্যেও দেবের থেকে স্রেফ সময়টুকুই চান তিনি। এবং তা পেলে তাতেই দারুণ খুশি রুক্মিণী। সব ব্যস্ততার মধ্যেও একে অপরের সঙ্গে একান্ত সময় কাটান দেব-রুক্মিণী। সময়-সুযোগ বের করেই তাঁরা একসঙ্গে ঘুরতে চলে যান দেশ-বিদেশে। কোনও ছবির কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর তো ব্যাগ গুছিয়ে নিমেষে এই শহরকে বিদায় জানিয়ে দূর দেশের উদ্দেশ্যে পাড়ি দেন তাঁরা। নতুন দেশ দেখাও হয়, আবার পরস্পরের সঙ্গে একান্তে সময়ও কাটানো হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি