রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে জিতলে কি চলতি মরশুমের লিগ শিল্ড খেতাব জিতে নেবে মোহনবাগান? না কি, বুধবার পশ্চিমী ডার্বিতে গোয়ার জয়ের পর তা আর সম্ভব নয়? শিল্ড জিততে হলে বাকি চার ম্যাচে পাঁচ পয়েন্ট পেতে হবে।
বুধবারের ম্যাচে গোয়া হারলে অবশ্য তা-ই হত। সেক্ষেত্রে কেরল ব্লাস্টার্সকে হারাতে পারলে শিল্ড হাতে তুলে নিতেন শুভাশিসরা। কিন্তু গোয়া মুম্বই সিটিকে হারানোয় অপেক্ষা বাড়ল গতবারের শিল্ড চ্যাম্পিয়নদের।
চলতি আইএসএলের পয়েন্ট টেবলে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দু'নম্বরে গোয়া। বুধবার গোয়া মুম্বই সিটি-র বিরুদ্ধে ৩-১-এ জেতে। এই হারের পরে মুম্বই ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।
রবিবার বেঙ্গালুরু-র কাছে তিন গোলে হেরে যাওয়ায় লিগ শিল্ডের দৌড় থেকে ছিটকে যাওয়ার মুখে জামশেদপুর।
বুধবার এফসি গোয়া জেতায় তাই শিল্ড জয়ের দৌড়ে সবুজ-মেরুন বাহিনীর সঙ্গে মূলত রয়েছে গোয়া। যদিও পয়েন্টের দিক থেকে মোহনবাগানের থেকে অনেক পিছিয়ে গোয়া।
এ ছাড়া জামশেদপুর দৌড়ে থাকলেও তাদের সম্ভাবনা ক্ষীণ।
শনিবার কেরল ব্লাস্টার্সকে হারাতে পারলে সেরা দুইয়ে থেকে সরাসরি সেমিফাইনালে যাওয়া নিশ্চিত হবে বাগানের। কিন্তু তখনও শিল্ড জয় থেকে আরও দু'পয়েন্ট দূরে থাকবে তারা।
এফসি গোয়া বাকি চার ম্যাচ জিতলে সর্বোচ্চ ৫১ পয়েন্ট পাবে। লিগে তাদের শেষ ম্যাচ আবার মোহনবাগানেরই বিরুদ্ধে। তাই কলকাতার দল ৫১ পয়েন্টে পৌঁছলে বা তা পেরিয়ে গেলেই তাদের শিল্ড জয়ের লক্ষ্য পূরণ হবে। এখন সেই ম্যাজিক ফিগার ছোঁয়ার অপেক্ষাতেই রয়েছে সবুজ-মেরুন।
মোহনবাগান শিল্ড জয়ের কাছাকাছি থাকলেও একেবারে উল্টো মেরুতে দাঁড়িয়ে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। প্লে অফে পৌঁছনোর কোনও আশাই নেই লাল-হলুদের। সেরা ছয়ে থেকে লিগ শেষ করার অঙ্কও বেশ কঠিন ইস্টবেঙ্গলের।
বাকি পাঁচটি ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। এই পাঁচ ম্যাচের মধ্যে নর্থইস্ট ইউনাইটেড ও পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচও রয়েছে। তাতেও তাদের সেরা ছয়ে থাকা নিশ্চিত হবে না। যদি নর্থইস্ট ইউনাইটেড আরও পাঁচ পয়েন্ট খোয়ায়, পাঞ্জাব এফসি যদি তিন পয়েন্ট নষ্ট করে, যদি কেরল ব্লাস্টার্স সাত পয়েন্ট এবং ওডিশা এফসি ছয় পয়েন্ট খোয়ায়, তা হলেই লাল-হলুদ বাহিনীর পক্ষে সেরা ছয়ে ওঠা সম্ভব হবে। যা বাস্তবে ঘটা বেশ কঠিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি