রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের শুদ্ধিকরণের জন্য দশ দফা নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এর মধ্যে ঘরোয়া টুর্নামেন্টে খেলা,বিদেশ সফরে সংশ্লিষ্ট ক্রিকেটারের সঙ্গে পরিবারের যাওয়া নিয়েও নির্দেশ রয়েছে। বোর্ডের নতুন নিয়ম নিয়ে এবার মুখ খুললেন তিরাশির বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব।
ইদানীং বিদেশ সফরে পরিবার সঙ্গে নিয়ে যাওয়া নিয়ে নানা কথা হচ্ছে। অভিযোগ তারকা ক্রিকেটাররা খেলে উঠে পরিবার নিয়ে চলে যান অন্যত্র। একসঙ্গে দলের সঙ্গে ঘোরাফেরা করেন না। এতে দলের মধ্যে যে বন্ধন তা আর দৃঢ় হচ্ছে না। কপিল বলছেন, ''বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়া খারাপ কিছু ব্যাপার নয়। যদি এক মাসের সফর হয়, তাহলে প্রথম কুড়ি দিন তাদের আলাদা রাখাই উচিত। এতে খেলোয়াড়রা দলের সঙ্গে থেকে খেলবে। একটা দল হয়ে উঠবে। যদি সফর তিন মাসের হয়, তাহলে একমাস খেলোয়াড়দের দলের সঙ্গেই থাকতে দেওয়া উচিত, যাতে বন্ধন দৃঢ় হয়। ক্রিকেট দলগত খেলা, ব্যক্তিগত খেলা নয়, তাই দলের সঙ্গেই ক্রিকেটারদের ঘোরা উচিত।''
ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে বোর্ড। সেই প্রসঙ্গে কপিল বলছেন, ''বিরাট কোহলি, রোহিত শর্মা রঞ্জি ট্রফি খেলেছে ১২ বছর পরে, এটা কি ঠিক? এমন প্রশ্ন করেছেন অনেকেই। এটা একেবারেই ভাল দেখায় না। ওরা পারফর্ম করতে পারেনি, তার জন্য নয়। ওরা রান পাচ্ছে বা ব্যর্থ হচ্ছে, সেটা বিষয় নয়। ঘটনা হল ঘরোয়া ক্রিকেটে রান করতে হবে। পারফরম্যান্স নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, আসলে সিস্টেমটা শক্তিশালী করা দরকার। সংশ্লিষ্ট ক্রিকেটার শূন্য রান করুক বা লাখ লাখ রান, সিস্টেমের মধ্যে থেকেই খেলা উচিত।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি