সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | AWARD: ওয়ার্ল্ড ফুটবল সামিট অ্যাওয়ার্ড পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস

Sumit | ১৩ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৪৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং অন্যান্য ক্ষেত্রে আজীবন কৃতিত্ব ও অর্জনের জন্য ওয়ার্ল্ড ফুটবল সামিটের আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস। ১১ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৌদি আরবের জেদ্দায় ১২ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুটবল সামিটের সর্বশেষ সংস্করণের আগে এই পুরস্কার প্রদান করা হয়।
ওয়ার্ল্ড ফুটবল সামিট বিশ্ব ফুটবলের অন্যতম বৃহত্তম ক্রীড়া প্ল্যাটফর্ম, যা খেলাধুলায় সুযোগ তৈরি করতে এবং ক্রীড়াজগতে নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে বিশ্বখ্যাত পেশাদারদের সম্মিলিত করে। পেশাদার ফুটবলের এই বিশ্বব্যাপী কমিউনিটি আরও টেকসই ও সর্বোচ্চ স্তরের ফুটবল জগৎ গড়ে তোলার সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ওয়ার্ল্ড ফুটবল সামিট অ্যাওয়ার্ড ফুটবলের গতিপথকে প্রভাবিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বীকৃতি প্রদান করে। এবছর মোট চারজনকে তাদের অবদানের জন্য ওয়ার্ল্ড ফুটবল সামিট আজীবন সম্মান পুরস্কার দিয়েছে। প্রথম সম্মানটি প্রদান করা হয় প্রফেসর মুহাম্মদ ইউনূসকে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস ছাড়াও এবছর এই সম্মানপ্রাপক অন্যান্যরা হলেন পেশাদার ফুটবলার ও চিকিৎসক ডা. নাদিয়া নাদিম, প্যালেস্টাইন অ্যাসোসিয়েশন ফর চিলড্রেনস এনকারেজমেন্ট অব স্পোর্টসের ট্রাস্টি হেলেন আলুজাইজি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের সেক্রেটারি জেনারেল দাতুক সেরি উইন্ডসর জন।
পুরস্কার গ্রহণের সময় প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, "বিশ্ব ফুটবল সামিট থেকে প্রদত্ত এই সম্মাননায় আমি সত্যিই গর্বিত। আমরা যখন খেলাধুলা উদযাপন করি, আসুন আমরা খেলাধুলার মাধ্যমে এর ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মানুষ হিসেবে আমাদের নিজস্ব সম্ভাবনাকেও যেন চিনতে পারি—তা ব্যক্তিগতভাবে হোক বা সম্মিলিতভাবে হোক—যাতে মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন সূচিত হতে পারে। খেলাধুলা ও তারুণ্য পরস্পর সমার্থক যা স্বপ্ন অর্জনের প্রতিশ্রুতি সৃষ্টি করে। খেলাধুলা তারুণ্যের অব্যবহৃত সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে সমাজের জন্য নতুন নতুন দিগন্ত উন্মোচিত করে।"
তিনি আরও বলেন, "আসুন আমরা খেলাধুলার সর্বজনীন ভাষা এবং সামাজিক ব্যবসার বাস্তব শক্তিকে এমন একটি ভবিষ্যৎ সৃষ্টির জন্য ব্যবহার করি যেখানে খেলাধুলা শুধুমাত্র বিনোদন হিসেবেই নয়, বরং বৈশ্বিক উষ্ণায়ন, সম্পদ কেন্দ্রীকরণ এবং বেকারত্ব মুক্ত একটি নতুন পৃথিবী তৈরি করতে নিজেকে উৎসর্গ করে। যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আসুন, আমরা আনন্দের সঙ্গে এটি করি।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া