শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪০Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: প্রেমের মরশুমে চারিদিকে যেন ভালবাসার গন্ধ ছড়িয়ে। বসন্ত বাতাসে প্রেমের রঙ ছড়িয়েছে নতুন জুটি রাজদীপ গুপ্ত ও তন্বী লাহা রায়ের মনে। সদ্যই একে অপরকে মন দিয়েছেন তাঁরা। প্রথম প্রেম দিবস কীভাবে কাটাবেন এই তারকা জুটি?
প্রেমের সপ্তাহে নিজেদের মতো করে দারুণ কাটিয়েছেন তাঁরা। গোলাপ দিবসে রাজদীপকে একগুচ্ছ লাল গোলাপ দিতে দেখা যায় তন্বীকে। 'ভ্যালেন্টাইন'কে প্রেম দিবসে কী উপহার দেবেন নায়িকা? আজকাল ডট ইন-কে তিনি বলেন, "প্রেম দিবস নিয়ে খুব বেশি ভাবিনি। প্রত্যেকদিনই উপভোগ করার চেষ্টা করি।"
তন্বীর কথায়, "এই বছর অবশ্যই ভ্যালেন্টাইনস ডে একটু অন্যরকম। স্পেশাল প্ল্যান বলতে এখনও ভাবিনি। তবে নিজের হাতে কিছু রেঁধে খাওয়াতে পারি রাজদীপকে। এছাড়াও সারপ্রাইজ থাকবে ওর জন্য।"
তন্বী আরও বলেন, "ছোটবেলায় হাতে বানানো উপহারের রমরমা ছিল। এখন সময়ের অভাবে তা হয় না। আমি দু'জনের পছন্দ মতোই একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তবে রাজদীপ কী ভাবছে সেটা জানি না।"
দু'জনেই মাকে হারিয়ে একে অপরকে মনের জোর দিয়েছিলেন। সেই মনের জোর কাছাকাছি আনে তাঁদের। রাখঢাক বাদ দিয়ে সমাজমাধ্যমে দু'জনে রোমান্টিক মুহূর্ত তুলে ধরেন। ভালবাসা দিবসেও একইভাবে দু'জনকে আগলে রাখতে চান রাজদীপ-তন্বী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি