শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ভীষণভাবেই তালিকায় ছিলেন তিনি। বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ক। কিন্তু আরসিবি বেছে নিল নতুন অধিনায়ক। ২০২৫ আইপিএলের আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। দায়িত্ব পেলেন ৩১ বছরের রজত পতিদার।
২১ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। তার অনেক আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হল। ফাফ ডু’প্লেসিসকে এবার আর রিটেন করেনি আরসিবি। ফলে নতুন অধিনায়ক বাছতেই হত। দীর্ঘদিন ধরে আরসিবির নেতৃত্ব সামলেছেন বিরাট। কিন্তু চ্যাম্পিয়ন করতে পারেননি। দল একবার তাঁর অধিনায়কত্বে রানার্স হয়েছিল।
বিরাট এবারও অধিনায়কের দৌড়ে ছিলেন। সূত্রের খবর, তিনি রাজি না হতেই রজত পতিদারকে দায়িত্ব দেওয়া হল। বৃহস্পতিবার সকালেই আরসিবির একটা টুইটে জল্পনা ছড়ায়। এক্সে পোস্টে বলা ছিল, ‘নতুন অধিনায়ক পতিদার। জার্সি নম্বর ৯৭।’ আর তাতেই পড়ল শিলমোহর। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল পতিদারের নাম।
বিরাট কোহলি ২০২১ সালে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ফাফ ডু’প্লেসিসকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ২০২৫ মেগা নিলামের আগে ডু’প্লেসিসকে ছেড়ে দেওয়া হয়। তখনই জল্পনা শুরু হয় যে বিরাট ফের অধিনায়ক হতে পারেন। আর বৃহস্পতিবার পতিদার অধিনায়ক হওয়ার পর বিরাট বলেছেন, ‘তোমাকে অসংখ্য অভিনন্দন। যেভাবে এই দলের হয়ে তুমি নিজের সেরাটা দিয়েছ তা মনে রাখার মতো। দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই আশা করি। আমি এবং বাকি সতীর্থ সব সময়ে তোমার পাশে থাকব। তোমার জন্য প্রচণ্ড খুশি। তুমি এই সম্মানের যোগ্য। নিজেই এটা আদায় করে নিয়েছ।’
প্রসঙ্গত, মেগা নিলামের আগে যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল বেঙ্গালুরু, তার একজন পতিদার। ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতে রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাকের ফাইনালেও তুলেছিলেন। তবে আইপিএলে অধিনায়কত্ব করেননি। এবার তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি