শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood photographers open up about how to protect yourself from scams in glamour world ent

বিনোদন | ভুয়ো পরিচয়ে আপত্তিকর ছবি, 'গ্ল্যামারের ফাঁদ' নিয়ে কী বলছেন টলিপাড়ার তারকা ফটোগ্রাফাররা?

নিজস্ব সংবাদদাতা | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪৮Akash Debnath

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সেলিব্রিটি ফটোগ্রাফারের ভুয়ো পরিচয় দিয়ে একের পর এক যুবতীকে ধর্ষণের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়। ফটোগ্রাফার তথাগত ঘোষের নামে ভুয়ো নম্বর ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দুই যুবককে। পোর্টফোলিও তৈরি করা কিংবা ছবিতে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে আপত্তিকর ছবি তোলা এবং সেই ছবি দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

গোটা ঘটনায় স্তম্ভিত তথাগত নিজেও। আজকাল ডট ইনকে তথাগত বলেন, "এমন ঘটনা যে ঘটতে পারে তা স্বপ্নেও ভাবিনি।" তাঁর নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে শুনে কয়েকদিন আগেই যাদবপুর থানার দ্বারস্থ হন তথাগত। তারপরই কড়া ব্যবস্থা নেয় পুলিশ। গ্ল্যামার জগতে আসতে আগ্রহী তরুণীদের জন্য তথাগতর বার্তা, "দয়া করে সতর্ক থাকুন। এভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হয় না। কেউ একার ক্ষমতায় নায়িকা বানিয়ে দিতে পারেন না।" যাঁদের সরাসরি ছবির জগতের সঙ্গে যোগাযোগ নেই কিন্তু মডেল বা অভিনেত্রী হওয়ার ইচ্ছে আছে, তাঁদের ক্ষেত্রে বিপদ আরও বেশি বলে মনে করেন তথাগত। পাশাপাশি এই ধরনের প্রতারণা নিয়ে সচেতনতামূলক প্রচার করা উচিত বলেও মত তাঁর।

তথাগতর সঙ্গে অনেকটাই একমত আরেক সেলিব্রিটি চিত্রগ্রাহক সায়ন্তন দত্ত। তাঁর বক্তব্য, "অনেকেই গ্ল্যামার জগতের আকর্ষণে ভুল করে ফেলেন। যিনি আপনার ছবি তুলতে চাইছেন, আগে তার বিষয়ে ভাল করে খোঁজ খবর করুন, দরকার হলে গুগল কিংবা আসল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিন। ছবি তুলতে কোথাও যাওয়ার আগে সরাসরি কথা বলুন ফটোগ্রাফারের সঙ্গে। তাড়াহুড়ো করবেন না।"

বছর দেড়েক আগে কিছুটা একই ধরনের সমস্যায় পড়েছিলেন তারকা চিত্রগ্রাহক সোমনাথ রায়। যদিও সে যাত্রায় তৎক্ষণাৎ এক পরিচিত মানুষ চিত্রগ্রাহককে বিষয়টি জানান। সোমনাথ বলেন, "আমি রাত ১১ টার পর কারও সঙ্গে কথা বলি না। যাঁরা আমার সঙ্গে কাজ করেছেন তাঁরা বিষয়টি জানেন। ঘটনাচক্রে ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে গভীর রাতে কথাবার্তা বলা হচ্ছিল। তাই দেখেই কিছু মানুষের সন্দেহ হয়। তাঁরা আমাকে জানান। আমিও তৎক্ষণাৎ ব্যবস্থা নিই।" তবে এই ধরনের প্রতারণা এড়াতে গ্ল্যামার দুনিয়ায় আসতে ইচ্ছুক ব্যক্তিদেরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। "কেউ গভীর রাতে ছবি তুলতে হোটেলে ডাকলে, আপনি কেন সেই প্রস্তাবে সম্মত হবেন? আপত্তিকর ছবি তুলতে বললে কেন রাজি হবেন? নিজেকে সবার আগে সতর্ক হতে হবে।" বক্তব্য সোমনাথ রায়ের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া