রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ২৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র সাত দিন বাকি। একদিনের ক্রিকেটে ব্যাটারদের মধ্যে একনম্বর স্থানের কাছাকাছি পৌঁছে গেলেন রোহিত শর্মা এবং শুভমন গিল। বর্তমান ব়্যাঙ্কিং অনুযায়ী এখনও একনম্বর স্থান বাবর আজমের দখলে। কিন্তু পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে তাড়া করছেন দুই ভারতীয় তারকা। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে শতরান করে বাবরকে প্রায় ছুঁয়ে ফেলতে চলেছেন রোহিত এবং গিল। একধাপ ওপরে উঠে দুই নম্বরে চলে এসেছেন শুভমন। বাবরের সঙ্গে মাত্র পাঁচ রেটিং পয়েন্টের পার্থক্য। তৃতীয় স্থানে রোহিত। তাঁর সঙ্গে প্রাক্তন পাক অধিনায়কের তফাৎ ১৩ রেটিং পয়েন্টের।
কটকে শতরান করায় ক্রমতালিকায় এগিয়ে আসেন ভারত অধিনায়ক। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান এবং শতরান করায় ব়্যাঙ্কিংয়ে এগোন শুভমন। বাবরের ঘাড়ে নিশ্বাস ফেলছে দুই ভারতীয় তারকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে অদলবদল হয়েছে। ১৩ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের ফকর জামান। ২৯ নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। ৩৮ নম্বরে জস বাটলার। ৪০ নম্বরে ফিরেছেন ডেভন কনওয়ে। জো রুটের ব়্যাঙ্কিং ৫১। ৫০ ওভারের ক্রিকেটে ফিরে নিজেদের ব়্যাঙ্কিংয়ের উন্নতি করেন এই তারকারা। বোলারদের মধ্যে প্রতিযোগিতা সমানভাবে কঠিন। প্রথম পাঁচের মধ্যে ১৮ রেটিং পয়েন্টের পার্থক্য। ইংল্যান্ড সিরিজে ভাল পারফরম্যান্সের জন্য ক্রমতালিকায় এগোলেন রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ সামি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি