রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে জুয়া খেললেন গম্ভীর, পরিসংখ্যান কী বলছে?

Sampurna Chakraborty | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীর মানেই ঝুঁকিপূর্ণ স্ট্র্যাটেজি। কিন্তু এই ট্যাকটিক্সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা সফল হবে ভারতীয় দল? বিশেষ করে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে। ১৫ জনের দল নির্বাচনে যথেষ্ট সাহসী সিদ্ধান্ত নেন গম্ভীর। প্রথম ঝুঁকি, দলে পাঁচজন স্পিনার নেওয়া। বুমরার পরিবর্ত হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। অভিজ্ঞ মহম্মদ সিরাজকে নন ট্রাভেলিং রিজার্ভে রাখা হয়েছে। দুবাইয়ে ৫০ ওভারের ম্যাচে সাধারণত পেসারদের সাফল্য বেশি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ হবে। এখানে ২০০৯ সাল থেকে ৫৮টি একদিনের আন্তর্জাতিক হয়েছে। পেসাররা ৪৬৬ উইকেট নিয়েছে। গড় ২৮.৬। ইকোনমি ৪.৮। স্পিনাররা ৩৩৪ উইকেট নিয়েছে। 

এক প্রাক্তন জাতীয় নির্বাচক বলেন, 'দুবাইয়ে পেসাররা বেশি সাফল্য পেয়েছে। তাই পাকিস্তান ওদের দলে পেসারদের সংখ্যা বাড়িয়েছে। যদিও ওদের মাত্র কয়েকটা ম্যাচ ওখানে খেলতে হবে। নতুন বল কাজে লাগাতে হবে। আমি বরুণের নির্বাচন নিয়ে কিছু বলতে চাই না। ও ফর্মে আছে। তবে আমি আরও একজন অভিজ্ঞ পেসারকে দলে দেখতে চেয়েছিলাম। যেমন মহম্মদ সিরাজ।' পাঁচজন স্পিনার আপাতত দৃষ্টিতে বিলাসিতা মনে হচ্ছে। কিন্তু বরুণের দুর্দান্ত ফর্মের জন্য ম্যানেজমেন্ট একটা চান্স নেয়। যদিও ২০২১ টি-২০ বিশ্বকাপে দুবাইয়ে ডাহা ব্যর্থ হয়েছিলেন বরুণ। বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড তাঁর বোলিংয়ের বিরুদ্ধে খেলেনি। এটাই রহস্য স্পিনারের পক্ষে গিয়েছে। তারসঙ্গে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের ফর্ম। দলে তৃতীয় স্পিনারের জায়গার জন্য কুলদীপ যাদবের সঙ্গে লড়াই হবে বরুণের। কারণ ব্যাটিংয়ের জন্য প্রথম দুটো জায়গা রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের দখলে থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে বরুণকে খেলানো হতে পারে। অভিজ্ঞ সিরাজের পরিবর্তে হর্ষিতকে নেওয়া সমর্থনযোগ্য নয়। এইসব পরিস্থিতিতে বিধ্বংসী মেজাজের থেকেও অভিজ্ঞতা কার্যকরী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল নিয়ে জুয়া খেলেছেন গম্ভীর। ঝুঁকির পুরস্কার মিলবে না বুমেরাং‌ হয়ে ফিরবে সেটা সময়ই বলবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া