শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: কাঁড়ি কাঁড়ি টাকা, সমাজের একেবারে উচ্চস্তরে চলাফেরা এবং জনতামহলে দারুণ জনপ্রিয় হলেই যে তাঁর চিন্তাভাবনার পরিসর উদার হবে, এমন কোনও মানে নেই। সেই কথাই যেন চোখে আঙ্গুল দিয়ে ফের একবার প্রমাণ করলেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী। পর্দায় তথাকথিত দুষ্টু লোকেদের পেটানো থেকে গরমাগরম সংলাপ- সবকিছুই ফিকে পড়ে গেল চিরঞ্জীবীর লিঙ্গবিদ্বেষী মন্তব্যে, যা থেকে স্পষ্ট তাঁর লিঙ্গবৈষম্য মনোভাব। কী এমন বলেছেন ‘আরআরআর’ তারকা রাম চরণের বাবা?
সম্প্রতি, জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দমের ‘ব্রহ্মা আনন্দম’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির হয়েছিলেন এই ‘মেগাস্টার’। সেখানেই উপস্থিত হাজার হাজার দর্শকের সামনে নায়কোচিত ভঙ্গিতে তিনি জানালেন, নিজের বাড়িতে একেকসময় তাঁর নিজেকে লেডিজ হোস্টেলের ওয়ার্ডেন লাগে কারণ তাঁর বাড়িতে রয়েছে চারজন নাতনি। এখানেই শেষ নয়। চিরঞ্জীবী আরও জানান, তিনি চান এবার তাঁর একটি নাতি হোক, তাহলে তাঁদের বংশের ধারা বজায় থাকবে! চিরঞ্জীবীর কথায়, “আমি চাই রাম চরণের এবার একটা ছেলে হোক। সেকথা ওকেও আমি বারবার বলতেই থাকি। তাতে অন্তত আমাদের বংশের ধারাটা অটুট থাকবে। কিন্তু ওর মেয়ে আবার ওর চোখের মণি...” উল্লেখ্য, ২০২৩ সালে রাম চরণের পরিবারে আগমন হয় তাঁদের কন্যা সন্তান ক্লীন ক্লারা কোনিডেলা।
Chiranjeevi is scared his son Ram Charan might have another daughter ????
— Naveena (@TheNaveena) February 12, 2025
In 2025, the obsession with a male heir continues.
Disappointing, but not surprising -
PS - I have a girl and I have heard from 100s of people to give birth to a boy next. It feels horrible when people… pic.twitter.com/1jP81E0QT3
বলাই বাহুল্য, চিরঞ্জীবীর এই বক্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এত বড় তারকার মুখে এ ধরনের লিঙ্গবৈষম্যমূলক উক্তি শুনে মেজাজ হারিয়েছে নেটপাড়া। বহু মহিলা চিরঞ্জীবীর মানসিকতার কড়া ভাষায় নিন্দা করেছেন। নজর কেড়েছে এক মহিলার বক্তব্য- “ আমার নিজের একটি কন্যাসন্তান রয়েছে। তা সত্বেও আমার চারপাশের বহু মানুষ ক্রমাগত চান আমি যেন একটি পুত্রসন্তানের জন্ম দিই। জঘন্য লাগে যখন দেখি চারপাশের মানুষজন আমাদের এমন ব্যাপারের উপর আধিপত্য কায়েম করতে বলে যা নিয়ন্ত্রণ করা কোনওভাবেই আমাদের হাতে থাকে না।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি