রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Steve Harmison emphasized the role of of Jasprit Bumrah for India

খেলা | বুমরা ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি যেন রোনাল্ডোকে ছাড়া বিশ্বকাপ!

KM | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৫৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি‌ থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা। তারকা পেসারকে দেশে রেখেই  চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে না পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভ হার্মিসন মনে করেন, বুমরা ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির অর্থই হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া বিশ্বকাপ। 

বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে পিঠের ব্যথায় কাবু বুম বুম বুমরাকে আর বল করতে দেখা যায়নি। দেশে ফেরার পরে বুমরাকে ক্রিকেট মাঠে আর দেখা যায়নি। প্রাথমিক ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছিল বুমরাকে। কিন্তু মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে রোহিত শর্মার দল। 

হার্মিসন বলেন, ''বুমরার বিকল্প হয় না। আমি হলে ফাইনালের সকাল পর্যন্ত বুমরার জন্য অপেক্ষা করতাম। বুমরা বিশ্বের সেরা বোলার। এটাই আমার বক্তব্য।'' 

এখানেই শেষ নয়। হার্মিসন আরও বলেন, ''বুমরার না থাকা রোনাল্ডোকে ছাড়া বিশ্বকাপে খেলতে যাওয়ার মতোই ব্যাপার। ১৫ বছর আগে রোনাল্ডোর বিকল্প কেউ ছিল না। এই বুমরারও বিকল্প হয় না।'' 


 বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। কিন্তু তার আগে ফিট হতে পারেননি  বুমরা‌। তাঁর জায়গায় ১৫ জনের দলে সুযোগ পেলেন হর্ষিত রানা। দলে আরও একটি চমক রয়েছে। বাদ দেওয়া হল যশস্বী জয়েসওয়ালকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে।  ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করতে চলেছে ভারত। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া