রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ১৫Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আধুনিক জীবনযাত্রায় সবচেয়ে বেশি প্রভাব পড়ে হার্টের উপরে। বয়স ৩০ বছর পেরতে না পেরতেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকিও। নেপথ্যে অনিয়ন্ত্রিত খাদ্যাভাস,শরীরচর্চার অভাব, অতিরিক্ত দুশ্চিন্তা সহ বিভিন্ন কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, স্থূলতা, ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো ক্রনিক রোগের হাত ধরে অল্প বয়সেই পাল্লা দিয়ে বাড়ছে হৃদরোগ। তাই হৃদয়ের যত্ন নেওয়া জরুরি। বিপদ ঠেকাতে রোজকার জীবনে কোন কোন অভ্যাসে বদল আনবেন, জেনে নিন-
১. একাধিক গবেষণায় দেখা গিয়েছে, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের ফলে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, কার্ডিওভাসকুলার সমস্যা বেড়ে যায়। মরশুম বদলে সময়ে বেড়েছে বায়ুদূষণ, শ্বাসকষ্টের সমস্যা। তাই হৃদযন্ত্রের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে আগে থেকে হার্টের সমস্যা থাকলে বেশি সচেতন হতে হবে।
২. যতই কর্মব্যস্ততা থাকুক, শরীরচর্চায় অবহেলা করলে চলবে না। ফিট থাকতে নিয়মিত এক্সারসাইজ করা জরুরি। এতে হার্টও ভাল থাকবে। শরীরচর্চা মানেই জিমে গিয়ে ঘাম ঝরাতে হবে, তা নয়। হাঁটাহাঁটি, যোগাসন, সাঁতার কাটতে পারেন। তবে হার্টের কোনও সমস্যা থাকলে কোন ধরনের শরীরচর্চা করবেন, সে বিষয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন।
৩. নিয়মিত রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা করান। রক্তচাপ ও কোলেস্টেরল বাড়লে হৃদরোগের সম্ভাবনাও বাড়ে। তাই এই দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। এছাড়াও ছ’মাস অন্তর অন্তর হার্টের চেকআপ করান।
৪. হার্টকে সুস্থ রাখতে ডায়েটের দিকে নজর দিতে হবে৷ মরশুমি সবজি যেমন পালং শাক, গাজর, ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি এবং বেরি,আপেল,কমলালেবুর মতো ফল, গোটা শস্য খান। অতিরিক্ত মশলাদার খাবার, প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন।
৫. ধূমপান হৃদরোগের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দেয়। সঙ্গে অতিরিক্ত অ্যালকোহল সেবন এড়িয়ে চলতে হবে। ধূমপান ও তামাকজাত কোন দ্রব্য হার্ট অ্যাটাক হওয়ার অন্যতম বড় কারণ।
৬. ঘুম ঠিক মতো না হলে রক্তে অক্সিজেন সরবরাহ ভাল হয় না। কাজেই শরীর স্ট্রেস হরমোনের নিঃসরণ ঘটায়, যার ফলে হৃদরোগের আশঙ্কা থাকে। তাই হৃদরোগ এড়াতে ঘুম অত্যন্ত জরুরি। সঙ্গে মানসিক চাপমুক্ত থাকতে হবে।
৭. হার্ট অ্যাটাকের বেশ কিছু লক্ষণ রয়েছে যা উপেক্ষা করা উচিত নয়। যেমন- বুকে ব্যথা, বুকে বাঁ দিকে চাপ অনুভূত হওয়া, চোয়ালে ব্যথা, বমি-বমি ভাব, মাথা ঘোরা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?