রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আহমেদাবাদে কেন সবুজ আর্মব্যান্ড পরে নামলেন ভারত, ইংল্যান্ডের ক্রিকেটাররা?

Sampurna Chakraborty | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদে চলছে তৃতীয় একদিনের ম্যাচ। বুধবার সবুজ আর্মব্যান্ড পরে মাঠে নামেন ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা। বিসিসিআইয়ের 'অঙ্গ দান করুন, জীবন বাঁচান' প্রকল্পে সামিল হলেন দুই দেশের ক্রিকেটাররা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরে একটি বিবৃতিতে এমন জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের রিলিজে বলা হয়েছে, 'বোর্ডের প্রকল্প ' অঙ্গ দান করুন, প্রাণ বাঁচান' প্রকল্পে সামিল হওয়ার জন্য দুই দলের ক্রিকেটাররা সবুজ আর্মব্যান্ড পরে নেমেছে। এই উদ্যোগের মূলে আছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।' সোমবার এই উদ্যোগের ঘোষণা করেন প্রাক্তন বোর্ড সচিব এবং বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ। 

নিজের এক্স হ্যান্ডেলে জয় শাহ লেখেন, 'আহমেদাবাদে ভারত-ইংল্যান্ড ম্যাচে আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে চাই। উদ্যোগের নাম, 'অঙ্গ দান করো, প্রাণ বাঁচাও।' স্পোর্টের মাঠের বাইরেও প্রভাব ফেলার ক্ষমতা আছে। এই উদ্যোগের মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আবেদন জানাই। একটা শপথ, একটা সিদ্ধান্ত একাধিক জীবন বাঁচাতে পারে। সবাই মিলে পার্থক্য গড়ার চেষ্টা করতে হবে।' এই উদ্যোগকে সমর্থন করেন একাধিক ভারতীয় ক্রিকেটার। এই তালিকায় আছেন বিরাট কোহলি, শুভমন গিল। বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে কোহলি বলেন, 'শতরান‌ করুন। আপনার অঙ্গ বাকিদের বাঁচতে সাহায্য করতে পারে। ডোনার হিসেবে নিজের নাম লেখান, এবং প্রাণ বাঁচান।' গিল বলেন, 'জীবনের অধিনায়ক হন। যেমন একজন নেতা দলকে জয়ে পৌঁছে দেয়, আপনিও অঙ্গ দান করে কারোর জীবন বাঁচাতে পারেন।' কোহলি, গিল ছাড়াও শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল এই উদ্যোগের সমর্থন করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া